বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সমাবেশ ও প্রতিবাদ সভা - Alokitobarta
আজ : শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা বেড়ে ৮০ বছর রাজনৈতিক কর্মসূচিতে নেই, দলকে চাঙ্গা করার উদ্যোগের কথা বলা হলেও বাস্তবভিত্তিক ব্যবস্থা নেওয়া হচ্ছে ন... ওয়াদা ভঙ্গ করে দেশ যেভাবে চলছে, তাতে সংকট হবে ইউপি ভোটের সময় নির্ধারণ করতে পারেনি ইসি,নভেম্বরে ভোট হচ্ছে না,রাজনৈতিক দলগুলোর উদ্বেগ আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে এনবিআরে ১৯১ সহকারী রাজস্ব কর্মকর্তার পদোন্নতি বিচার প্রশাসনে বড় রদবদল সরকারি চাকরিতে তদবির করলে বিভাগীয় ব্যবস্থা, নথিতে থাকবে তথ্য রাজধানীর লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নিন তেল আমদানি ঠিক রাখতে তৎপর সরকার, পাঁচ হাজার কোটি টাকা পাচ্ছে বিপিসি

বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সমাবেশ ও প্রতিবাদ সভা


রফিকুল ইসলাম:বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও ভোলায় হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠ নিরাপক্ষ তদন্তের মাধ্যমে দোষিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী ও মামলার প্রতিবাদে পৃথকভাবে সমাবেশ ও প্রতিবাদ সভা করেছে বরিশাল উত্তর জেলা ও দক্ষিণ জেলা বিএনপিসহ মহানগর বিএনপি।আজ বুধবার(২৩ অক্টোবর)নগরের অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বরিশাল উত্তর জেলা ও দক্ষিণ জেলা বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সমাবেশ ও প্রতিবাদ সভার আয়োজন করে।

বরিশাল দক্ষিন জেলা বিএনপি সভাপতি মুক্তিযুদ্ধা এবায়েদুল হক চাঁনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক (এমপি) মেজবা উদ্দিন ফরহাদ, বরিশাল দক্ষিণ জেলা বিএনপি সাধারন সম্পাদক এ্যাড. আবুল কালাম শাহিন, কোতয়ালী সদর উপজেলা সভাপতি এ্যাড. এনায়েত হোসেন বাচ্চু, বাবুগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি ইসরাত হোসেন কচি, উত্তর জেলা বিএনপি সহ-সভাপতি ও মেহেন্দিগঞ্জ সাবেক পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম লাবু, বাবুগঞ্জ উপজেলা বিএনপি সাধারন সম্পাদক অহিদুজ্জামান প্রিন্স, হিজলা উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক এ্যাড. নুরুল আলম রাজু, উত্তর জেলা মহিলা দল সাধারন সম্পাদক শায়লা শারমিন মিমু, জেলা যুবদল সভাপতি এ্যাড. পারভেজ আকন বিপ্লব, দক্ষিণ জেলা বিএনপি দপ্তর সম্পাদক আলহাজ্ব মন্টু খান। সমাবেশে দক্ষিণ জেলা বিএনপির বিএনপির বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দরা অংশ নেয়।

সমাবেশ সঞ্চালনা করেন বরিশাল সদর উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ার হোসেন লাবু।অপরদিকে একই কর্মসূচি নিয়ে সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে মহানগর বিএনপি।মহানগর বিএনপি সহ-সভাপতি আব্বাস উদ্দিন বাবলুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপি উপদেষ্টা ও দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকা সম্পাদক মুক্তিযুদ্দা নুরুল আলম ফরিদ, মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার জিয়া, মহানগর আইন বিষয়ক সম্পাদক সাবেক আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এ্যাড. আবুল কালাম আজাদ, সুপ্রিম কোর্ট বার সদস্য এ্যাড. আলী হায়দার বাবুল, মহানগর যুবদল সভাপতি এ্যাড. আখতারুজ্জামান শামীম, সম্পাদক মাসুদ হাসান মামুন,মহানগর স্বেচ্ছাসেবকদল সভাপতি মাহাবুবুর রহমান পিন্টু, মহানগর মহিলা দল নেত্রী শামিমা আকবর,কেন্দ্রীয় ছাত্রদল নেত্রী আফরোজা খানম নাসরিন প্রমুখ।

এসময় প্রতিবাদ সভায় যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যরা অংশ গ্রহন করেন।বিএনপির প্রতিবাদ সমাবেশ উপলক্ষে অশ্বিনী কুমার টাউন হল চত্বরে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ মোতায়েন করা হয়।

Top