যারা আওয়ামী লীগে অনুপ্রবেশকারী তারাও আজকে বিএনপির মতো মিথ্যাচারের রাজনীতি শুরু করেছে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

যারা আওয়ামী লীগে অনুপ্রবেশকারী তারাও আজকে বিএনপির মতো মিথ্যাচারের রাজনীতি শুরু করেছে।


রফিকুল ইসলাম:বিএনপি মিথ্যার ওপর ভর করে রাজনীতি করছে উল্লেখ করে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন,যারা আওয়ামী লীগে অনুপ্রবেশকারী তারাও আজকে বিএনপির মতো মিথ্যাচারের রাজনীতি শুরু করেছে।ওই সব হাইব্রিডরা অনেক আগে থেকেই নানা মিথ্যা প্রচারণা চালিয়ে আসছে। সবার মানসিকতা পরিবর্তন হওয়া দরকার। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আমাদের মানুষের মতো মানুষ হয়ে কাজ করতে হবে।মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে নগরের কাশীপুর চৌমাথা এলাকায় অনুষ্ঠিত ২৮ ও ৩০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ কথা বলেন।

মেয়র বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুদ্ধি অভিযানের মাধ্যমে দেশ থেকে সব অপকর্ম দূর করার জন্য বিরামহীন কাজ করে চলছেন।তিনি শক্ত হাতে সংগঠনের হাল ধরেছেন। তার আত্মীয়দেরও কোনো ছাড় দিচ্ছেন না। তার আদর্শের একজন অনুসারী হয়ে আমিও আমার পরিবারের কাউকে কোনো ধরনের ছাড় না দেওয়ার মানসিকতা নিয়ে কাজ করে যাচ্ছি।সাদিক আবদুল্লাহ আরও বলেন,মাদকদ্রব্য আমাদের জীবনে সামাজিক ব্যাধি হিসেবে দেখা দিয়েছে। সবাই মিলে একত্রে কাজ করলে মাদক নির্মূল করা সম্ভব।

৩০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে সম্মেলনে উদ্ধোধক ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল,প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর।বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মহানগরের সহ-সভাপতি অ্যাডভোকেট কেবিএস আহাম্মদ কবির। বক্তব্য রাখেন বিসিসি কের প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু।সম্মেলনে বরিশাল মহানগর,ওয়ার্ড ও স্থানীয় পর্যায়ের আওয়ামী লীগ এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতারা ও দল সমর্থিত কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

Top