জেএমবির দাওয়াতি শাখার সদস্য আটক - Alokitobarta
আজ : শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা বেড়ে ৮০ বছর রাজনৈতিক কর্মসূচিতে নেই, দলকে চাঙ্গা করার উদ্যোগের কথা বলা হলেও বাস্তবভিত্তিক ব্যবস্থা নেওয়া হচ্ছে ন... ওয়াদা ভঙ্গ করে দেশ যেভাবে চলছে, তাতে সংকট হবে ইউপি ভোটের সময় নির্ধারণ করতে পারেনি ইসি,নভেম্বরে ভোট হচ্ছে না,রাজনৈতিক দলগুলোর উদ্বেগ আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে এনবিআরে ১৯১ সহকারী রাজস্ব কর্মকর্তার পদোন্নতি বিচার প্রশাসনে বড় রদবদল সরকারি চাকরিতে তদবির করলে বিভাগীয় ব্যবস্থা, নথিতে থাকবে তথ্য রাজধানীর লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নিন তেল আমদানি ঠিক রাখতে তৎপর সরকার, পাঁচ হাজার কোটি টাকা পাচ্ছে বিপিসি

জেএমবির দাওয়াতি শাখার সদস্য আটক


রিপোন হাওলাদার:বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তরিকুল ইসলাম মিসকাত(২৩)নামে নিষিদ্ধঘোষিত জঙ্গিসংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের(জেএমবি)দাওয়াতি শাখার এক সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব)।তরিকুল ইসলাম মিসকাত উপজেলার পাতারহাটের চর হোগলা এলাকার মো.আলম খানের ছেলে।বুধবার(২৩ অক্টোবর)দুপুরে র‌্যাব-৮ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়,তরিকুল ইসলাম মিসকাত মেহেন্দিগঞ্জ থেকে ২০১২ ও ২০১৪ সালে এসএসসি এবং এইচএসসি পাস করেন।তিনি ২০১৪ সালে বরিশাল শহরের স্থানীয় কলেজে অনার্সে ভর্তি হন।বরিশালে পড়াশোনা চলাকালীন সময়ে তিনি কতিপয় উগ্রপন্থিদের সঙ্গে মেলামেশা শুরু করেন এবং তাদের কর্মকাণ্ডে অনুপ্রাণিত হন।মূলত উগ্রপন্থি মতবাদ দেশজুড়ে ছড়িয়ে দেওয়ার জন্য সদস্যের সঙ্গে গোপনে বিভিন্ন মিটিং এ সক্রিয় অংশগ্রহন করেন তরিকুল ইসলাম।তিনি জেএমবির দাওয়াতি শাখার সক্রিয় সদস্য।দাওয়াতি কাজ পরিচালনার জন্য তিনি বরিশালের বিভিন্ন স্থানে গমন ও বর্তমানে উগ্রপন্থি কর্মকাণ্ড নতুনভাবে গুছিয়ে আনতে পরিকল্পনা মোতাবেক কাজ করে আসছিলেন। তার কাছ থেকে উগ্রপন্থি বই এবং লিফলেট উদ্ধার করা হয়।

Top