ছেলেকে বাঁচাতে ঝাঁপ দিয়ে নিখোঁজ জীবন চন্দ্র দাসের মরদেহ উদ্ধার - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

ছেলেকে বাঁচাতে ঝাঁপ দিয়ে নিখোঁজ জীবন চন্দ্র দাসের মরদেহ উদ্ধার


পাখি আক্তার:ব‌রিশা‌লের বা‌কেরগ‌ঞ্জে খেয়া পারাপা‌রের সময় যাত্রীবা‌হী ট্রলারের সঙ্গে ইট‌বোঝাই অপর এক‌টি নৌযানের সংঘর্ষে নদীতে পড়ে যাওয়া ছেলেকে বাঁচাতে ঝাঁপ দিয়ে নিখোঁজ জীবন চন্দ্র দাসের(২৮)মরদেহ উদ্ধার করা হয়েছে।নিঁখোজ হওয়ার ৩৮ ঘণ্টা পর বুধবার(২৩ অক্টোবর) সকাল ৯ টার দিকে বাকেরগঞ্জের লক্ষীপাশা সংলগ্ন তুলাতলা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সোমবার(২১ অক্টোবর)বা‌কেরগ‌ঞ্জে সাহেবগঞ্জ খেয়াঘাট সংলগ্ন নদীতে খেয়া পারাপা‌রের সময় যাত্রীবা‌হী ট্রলারের সঙ্গে ইট‌বোঝাই অপর এক‌টি নৌযা‌নের সংঘর্ষে জীবন চন্দ্র দাসের ১৮ মাস বয়সী শিশু সন্তান সুর্যচন্দ্র নদীতে পড়ে যায়। তাকে বাঁচাতে বাবা ভোলা জেলার বাসিন্দা জীবন চন্দ্র দাস নদীতে ঝাঁপ দেন। এরপর স্থানীয় ও পুলিশ প্রশাসনের সহায়তায় শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা গেলেও বাবা জীবন চন্দ্র দাসকে খুঁজে পাওয়া যায়নি। তার সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল,উপজেলা প্রশাসন নদীতে ব্যাপক সন্ধান চালায়। বা‌কেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আবুল কালাম জানান,বুধবার সকাল নদীর তীরে তার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।এ দুর্ঘটনার পরপরই ট্রলারটি জব্দ করা হয়েছে। এছাড়া ‍নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Top