চার লাখ মিটার অবৈধ কারেন্ট জাল এবং ১০০ কেজি ইলিশসহ ২৪ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

চার লাখ মিটার অবৈধ কারেন্ট জাল এবং ১০০ কেজি ইলিশসহ ২৪ জেলেকে আটক করেছে কোস্টগার্ড।


রফিকুল ইসলাম:বরিশালের কীর্তনখোলা ও আন্দারমানিক নদীতে অভিযান চালিয়ে চার লাখ মিটার অবৈধ কারেন্ট জাল এবং ১০০ কেজি ইলিশসহ ২৪ জেলেকে আটক করেছে কোস্টগার্ড।পরে আটক ২৪ জেলেকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে ২১ জনকে এক মাস করে কারাদণ্ড এবং তিনজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।কোস্টগার্ড জানায়,গত মঙ্গলবার ২২ অক্টোবর)রাত থেকে বুধবার(২৩ অ‌ক্টোবর)সকাল পর্যন্ত কীর্তনখোলা ও আন্দারমানিক নদীতে অভিযান চালিয়ে ১৫টি নৌকায় তল্লাশি করে ১০০ মণ মা ইলিশ জব্দ করা হয়।এ সময় চার লাখ মিটার অবৈধ কারেন্ট জালসহ ২৪ জেলেকে আটক করা হয়।

আটক ২৪ জেলেকে সকালে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।এ সময় তারা নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের কথা স্বীকার করলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)মো.মোশারেফ হোসেনের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত ২১ জেলেকে এক মাস করে কারাদণ্ড এবং তিন জেলেকে পাঁচ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন। দণ্ড ঘোষণার পর ২১ জেলেকে কারাগারে টাফানো হয়েছে।

এদিকে,জব্দ করা চার লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস এবং ১০০ কেজি ইলিশ বিভিন্ন এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ে বিনামূল্যে বিতরণ করা হয় বলে জানিয়েছেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামত।ডিমওয়ালা মা ইলিশের প্রজনন নিরাপদ করতে গত ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিন দেশের সাত হাজার কিলোমিটার জলসীমায় সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করে সরকার।

Top