সাবেক প্রধান শিক্ষক শাহাব উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন - Alokitobarta
আজ : শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা বেড়ে ৮০ বছর রাজনৈতিক কর্মসূচিতে নেই, দলকে চাঙ্গা করার উদ্যোগের কথা বলা হলেও বাস্তবভিত্তিক ব্যবস্থা নেওয়া হচ্ছে ন... ওয়াদা ভঙ্গ করে দেশ যেভাবে চলছে, তাতে সংকট হবে ইউপি ভোটের সময় নির্ধারণ করতে পারেনি ইসি,নভেম্বরে ভোট হচ্ছে না,রাজনৈতিক দলগুলোর উদ্বেগ আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে এনবিআরে ১৯১ সহকারী রাজস্ব কর্মকর্তার পদোন্নতি বিচার প্রশাসনে বড় রদবদল সরকারি চাকরিতে তদবির করলে বিভাগীয় ব্যবস্থা, নথিতে থাকবে তথ্য রাজধানীর লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নিন তেল আমদানি ঠিক রাখতে তৎপর সরকার, পাঁচ হাজার কোটি টাকা পাচ্ছে বিপিসি

সাবেক প্রধান শিক্ষক শাহাব উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন


পাখি আক্তার:বানারীপাড়ার বিশারকান্দি আজিজুল হক মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহাব উদ্দিন স্যার বুধবার সকাল ৭ টায় বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।তিনি দুই স্ত্রী,৬ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। ওই দিন বাদ আসর জানাজা শেষে তার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় বিশারকান্দি গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য মো.শাহে আলম,বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডারের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ,বিশারকান্দি শেরে বাংলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন,স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত,সাবেক ইউপি চেয়ারম্যান ওমর ফারুক,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন ও সম্পাদক সুজন মোল্লা প্রমুখ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Top