বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতি’র সাধারন সম্পাদকের বাড়িতে বোমা হামলার প্রতিবাদে ৭ সংগঠনের মানববন্ধন কর্মসূচি পালিত - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতি’র সাধারন সম্পাদকের বাড়িতে বোমা হামলার প্রতিবাদে ৭ সংগঠনের মানববন্ধন কর্মসূচি পালিত


মোঃসাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি:বেনাপোল ট্রাক মালিক সমিতি’র সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজী’র বাড়িতে দুর্বৃত্তদের বোমা হামলার প্রতিবাদে বেনাপোল বন্দরে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি’র সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে বন্দর ব্যবহারকারী ৭ টি সংগঠন সহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মঙ্গলবার(২২শে অক্টোবর)সকাল ১০টায় এই মানববন্ধন কর্মসূচির কার্যক্রম শুরু করা হয়।বিশাল বহরের এই মানববন্ধন বন্দর এলাকা ছাড়িয়ে বেনাপোল বাজার পর্যন্ত প্রায় ২ কিঃমিঃ জুড়ে শত শত মানুষ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ৭টি সংগঠনগুলোর মধ্যে রয়েছে বেনাপোল কিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট এসোসিয়েশন, বেনাপোল ট্রাক মালিক সমিতি, বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি,বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশন, বেনাপোল চেকপোস্টে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন, বেনাপোল স্থল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন, প্রাইভেট কার একতা সমিতি, বন্দর সকল প্রকার গার্ড, নৈশ গার্ড সহ সকল শ্রেণী-পেশার মানুষ। অপরদিকে সানরাইজ পাবলিক স্কুল দিঘীরপাড় বেনাপোল এর পক্ষ থেকেও একটি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশ নেওয়া নেতৃবৃন্দ অনতিবিলম্বে আজিম উদ্দিন গাজীর বাড়িতে বোমা নিক্ষেপকারী অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। মানববন্ধন শান্তি-শৃঙ্খলা বজায় রাখার কাজে সর্বক্ষণ নিয়োজিত ছিল বেনাপোল পোর্ট থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ।

Top