বরিশালে একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এক ভুয়া চিকিৎসককে লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। - Alokitobarta
আজ : শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা বেড়ে ৮০ বছর রাজনৈতিক কর্মসূচিতে নেই, দলকে চাঙ্গা করার উদ্যোগের কথা বলা হলেও বাস্তবভিত্তিক ব্যবস্থা নেওয়া হচ্ছে ন... ওয়াদা ভঙ্গ করে দেশ যেভাবে চলছে, তাতে সংকট হবে ইউপি ভোটের সময় নির্ধারণ করতে পারেনি ইসি,নভেম্বরে ভোট হচ্ছে না,রাজনৈতিক দলগুলোর উদ্বেগ আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে এনবিআরে ১৯১ সহকারী রাজস্ব কর্মকর্তার পদোন্নতি বিচার প্রশাসনে বড় রদবদল সরকারি চাকরিতে তদবির করলে বিভাগীয় ব্যবস্থা, নথিতে থাকবে তথ্য রাজধানীর লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নিন তেল আমদানি ঠিক রাখতে তৎপর সরকার, পাঁচ হাজার কোটি টাকা পাচ্ছে বিপিসি

বরিশালে একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এক ভুয়া চিকিৎসককে লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


মো.মুরাদ হোসেন:বরিশালে একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এক ভুয়া চিকিৎসককে লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার(২২ অক্টোবর)দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্ত জিয়াউল ইসলাম নগরের কাউনিয়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে।তিনি শের-ই-বাংলা মেডিকেল কলেজ(শেবামেক)হাসপাতালের এক চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যবহার করে রোগীদের ভুল চিকিৎসা দিতেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল জানান,অভিযোগের ভিত্তিতে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহায়তায় নগরের আগরপুর রোডের দি মুন মেডিক্যাল সার্ভিসেস-এ অভিযান চালানো হয়।এসময় জিয়াউল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়। যিনি নিজে চিকিৎসক হিসেবে কোনো কাগজপত্র দেখাতে পারেননি। পাশাপাশি তিনি অন্য একজন চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যবহার করছিলেন। পরে আইন অনুযায়ী জিয়াউল ইসলামকে লাখ টাকা জরিমানা করা হয়েছে।অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুব্রত বিশ্বাস দাস,শরীফ মোহাম্মদ হেলাল উদ্দীন,মহানগর গোয়েন্দা(ডিবি)পুলিশের উপ-পরিদর্শক(এসআই)নজরুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক(এএসআই)মিরাজসহ সঙ্গীয় ফোর্সরা উপস্থিত ছিলেন।

Top