আগামী ২৬ অক্টোবর বরিশাল জেলা পুলিশ কর্তৃক কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উদ্যাপিত হতে যাচ্ছে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

আগামী ২৬ অক্টোবর বরিশাল জেলা পুলিশ কর্তৃক কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উদ্যাপিত হতে যাচ্ছে।


রফিকুল ইসলাম:আগামী ২৬ অক্টোবর বরিশাল জেলা পুলিশ কর্তৃক কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উদ্যাপিত হতে যাচ্ছে।দিবসটি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় ২৬ অক্টোবর সকাল ৯ টায় গৌরনদী বাসস্ট্যান্ড হতে উপজেলা পরিষদ প্রাঙ্গণ পর্যন্ত র‌্যালি, সকাল ১০টায় গৌরনদী উপজেলা পরিষদের শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে আলোচনা সভা, বেলা সাড়ে ১১টায় বরিশাল পুলিশ লাইন্সের ড্রিলশেডে রক্তদান কর্মসূচি,দুপুর পৌনে ৩ টায় পুলিশ লাইন্সের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা (মুলাদী থানা চ্যাম্পিয়ন দল বনাম বাকেরগঞ্জ থানা চ্যাম্পিয়ন দল),বিকাল সাড়ে ৩টায় বরিশাল পুলিশ লাইন্স মাঠে প্রীতি ফুটবল ম্যাচ(কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি একাদশ বনাম সাধারণ সম্পাদক একাদশ),বিকাল ৫টায় প্রাথমিক ও মাধ্যমিক স্কুল পর্যায়ে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা,সন্ধ্যা পৌনে ৬টায় বরিশাল পুলিশ লাইন্সের ড্রিলশেডে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Top