রাশেদ খান মেননের চাঁদা নেয়ার অভিযোগের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে - Alokitobarta
আজ : শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক মামলার বিচারে ২২ ট্রাইব্যুনাল ‘সংখ্যালঘু’ বা ‘সংখ্যাগুরু’ নয়, সবাইকে বাংলাদেশী ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর মোহাম্মদ (সা.) ছিলেন চারিত্রিক মাধুর্যতায় অনন্য ঋণের ৩৩ শতাংশই খেলাপি,আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ র‍্যাব বিলুপ্তে বিল, সংসদে বিতর্ক ৫ সেপ্টেম্বর শান্তিপূর্ণ লংমার্চ সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের

রাশেদ খান মেননের চাঁদা নেয়ার অভিযোগের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে


আলোকিত বার্তা:ক্যাসিনো থেকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের চাঁদা নেয়ার অভিযোগের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।সোমবার (২১ অক্টোবর) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে সাংবাদিকদের তিনি একথা বলেন।তথ্যমন্ত্রী বলেন, যদি এটি (মেননের বিরুদ্ধে অভিযোগ) সত্য প্রমাণিত হয়, সেটি অত্যন্ত দুঃখজনক হবে। যে ধরনের রাজনীতিবিদের নাম এখানে আসছে, সেটি আসাটাই উচিত হয়নি। এটা আমরা কখনো কল্পনা করিনি।

তিনি আরো বলেন,যে কারো নাম যদি আসে তাদের বিরুদ্ধে তো দেশের আইন আছে,আইন অনুযায়ী অবশ্যই ব্যবস্থা হবে।ভোলার ঘটনার বিষয়ে হাছান মাহমুদ বলেন,ভোলার ঘটনা ভিন্নখাতে নেয়ার জন্য চক্রান্ত করছে একটি মহল।এ নিয়েও তদন্ত হচ্ছে।ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য,সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন ঢাকার ইয়াংমেনস ক্লাবের চেয়ারম্যান।এ ক্লাবের মালিক যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া।র‌্যাবের জিজ্ঞাসাবাদে খালেদ ক্যাসিনো থেকে মেননের টাকা নেয়ার তথ্য দিয়েছেন। খালেদের গুরু বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটও মেননের নাম বলেছেন।

তাদের দেয়া তথ্যমতে, মেনন প্রতি মাসে সম্রাটের কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা নিতেন। এমনকি প্রতি মাসে নিয়মিত মাসোহারা না পেলে তিনি অকথ্য ভাষায় যুবলীগের নেতাদের গালিগালাজ করতেন। জুয়ার টাকায় ঘন ঘন বিদেশ ভ্রমণসহ বিলাসী জীবনযাপন শুরু করেন বর্ষীয়ান এ বামপন্থী নেতা। ইয়ংমেনস ক্লাব থেকে র‌্যাবের উদ্ধার করা চাঁদাবাজির খাতায় মেননের নাম রয়েছে ৫নং সিরিয়ালে।

Top