বরিশালের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ইলিশ মাছ শিকারের অপরাধে ২৩ জনকে আটক - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বরিশালের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ইলিশ মাছ শিকারের অপরাধে ২৩ জনকে আটক


ইমরান হোসেন:বরিশালের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ইলিশ মাছ শিকারের অপরাধে ২৩ জনকে আটক করা হয়েছে।পাশাপাশি ৬ লাখ ২২ হাজার ৫ শত মিটার কারেন্ট জাল জব্দ এবং ৩৬৩ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়।রোববার(২০ অক্টোবর)দিনে ও রাতে বরিশাল সদর,হিজলা,মেহেন্দিগঞ্জ,মুলাদী,উজিরপুর,বানারীপাড়া,বাবুগঞ্জ,বাকেরগঞ্জ ও গৌরনদী উপজেলার বিভিন্ন নদীতে এসব অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করে রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিষ্ট্রেট রাসেল ইকবাল প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,জব্দ জালগুলো ধ্বংস করা হয়েছে,পাশাপাশি ইলিশ মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।এছাড়া আটক ২৩ জনের মধ্যে ৩ জনকে ১ বছর করে, ২ জনকে ২০ দিন করে, ১৩ জনকে ১৫ দিন করে, ১ জনকে ১৪ দিন ও ৪ জনকে ৭ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং আটক বাকি ৫ জনকে ৫ হাজার টাকা করে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Top