প্রতিষ্ঠার ৫৩ বছর পর প্রথমবারের মতো বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

প্রতিষ্ঠার ৫৩ বছর পর প্রথমবারের মতো বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে।


রফিকুল ইসলাম:প্রতিষ্ঠার ৫৩ বছর পর প্রথমবারের মতো বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে।এনিয়ে উচ্ছ্বাস দেখা যাচ্ছে নগরীর খেলোয়াড়,সংগঠক ও ক্রিকেটপ্রেমীদের মধ্যে।এরইমধ্যে নতুনভাবে সাজানো হয়েছে স্টেডিয়াম।শেষ মুহূর্তে মাঠকে খেলার উপযোগী করার কাজ চলছে পুরোদমে।বিসিবির পরিচালক আলমগীর হোসেন আলো জানান,আগামী ২৬অক্টোবর(শনিবার)থেকে শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের চারদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ।তবে ম্যাচ শুরুর তিনদিন আগেই ২৩ অক্টোবর(বুধবার) বরিশাল আসছে দুই দল। তাদের থাকা-খাওয়া, অনুশীলন ও নিরাপত্তার যাবতীয় ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।

আলমগীর হোসেন আরও বলেন,২৯ অক্টোবর(মঙ্গলবার)ম্যাচ শেষে ৩০ অক্টোবর(বুধবার)খুলনার উদ্দেশ্যে বরিশাল ত্যাগ করবেন খেলোয়াড়রা। সেখানেও স্বাগতিকদের বিরুদ্ধে ৪ দিনের একটি ম্যাচ অনুষ্ঠিত হবে।কীর্তনখোলা নদীর তীরে নগরের চাঁদমারী এলাকায় ১৯৬৬ সালে ২৯ দশমিক ২৫ একর জমিতে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম নির্মিত হয়।এরপর ২০০৬ সালে ২৩ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে আধুনিকায়ন করা হলেও এতদিন ঘরোয়া ম্যাচই অনুষ্ঠিত হয়েছে।বর্তমানে স্টেডিয়ামে তিনটি আন্তর্জাতিকমানের ক্রিকেট পিচ,৩০ হাজারের ওপর দর্শক ধারণক্ষমতা সম্পন্ন গ্যালারি, ড্রেসিং রুম ও ম্যাচ অফিশিয়াল রুম,ভিআইপি গ্যালারি,পাঁচতলা প্যাভিলিয়ন,তিনতলা প্রেসবক্স ও ফ্লাড লাইট সবই আছে।

তরুণ ক্রিকেটার মো.রাকিব হাওলাদার বলেন,স্থানীয়ভাবে যারা ক্রিকেট খেলেন তাদের জন্য এটি খুবই ভালো হবে।আমরা সরাসরি আন্তর্জাতিকমানের খেলোয়াড়দের স্কেল সম্পর্কে দেখতে ও জানতে পারবো।ক্রিকেট প্রশিক্ষক ইজাজ আল মাহমুদ সুজন বলেন,বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচটি বয়সভিত্তিক হলেও এখানে প্রচুর দর্শক আসবে এটা আমাদের প্রত্যাশা। এবারের খেলার পর পর্যায়ক্রমে আন্তর্জাতিকমানের আরও ম্যাচ এখানে অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।বরিশাল জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি মো.মাইনুল ইসলাম জানান,বরিশাল স্টেডিয়ামের অবকাঠামো আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সমতুল্য।কিন্তু ওই তুলনায় সুযোগ-সুবিধা ছিল না। শ্রীলঙ্কা অনূর্ধ্ব- ১৯ দলের বরিশাল সফরকে কেন্দ্র করে স্টেডিয়ামে দু’টি ড্রেসিং রুম,ম্যাচ অফিসিয়ালদের জন্য দু’টি রুম,তৃতীয় তলায় আম্পায়ার ও স্কোরারদের জন্য একটি এবং প্রেসবক্সের জন্য একটি রুম শীতাতপ নিয়ন্ত্রিত করা হচ্ছে।বরিশাল জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বলেন,২৩ অক্টোবর উভয় দল বরিশালে আসবে।এরপর দু’দিন দুইটি প্র্যাকটিস ম্যাচ খেলার পর ২৬ অক্টোবর ৪ দিনের টুর্নামেন্ট শুরু হবে।তিনি বলেন,খেলোয়াড়দের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সম্পন্ন হয়েছে।প্রথমবারের মতো খেলা হওয়ায় স্টেডিয়ামে প্রবেশ ফি নেই।পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক খেলোয়াড়দের দেখে ভবিষ্যতে নিজেদের স্বপ্নকে আরো বড় করতে পারবে স্থানীয় খেলোয়াড়রা।

Top