পটুয়াখালীর বাউফলে তেতুলিয়া নদীতে প্রশাসনের মা ইলিশ রক্ষার অভিযান খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

পটুয়াখালীর বাউফলে তেতুলিয়া নদীতে প্রশাসনের মা ইলিশ রক্ষার অভিযান খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।


পাখি আক্তার:পটুয়াখালীর বাউফলে তেতুলিয়া নদীতে প্রশাসনের মা ইলিশ রক্ষার অভিযান খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।সোমবার (২১ অক্টোবর) তদন্তের বিষয়টি জানান বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঞা। জানা যায়,একইসঙ্গে ঘটনার তদন্তও শুরু করেছে।

বিএমপির উপ-কমিশনার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঞা জানান,ঘটনার তদন্ত শেষে উত্থাপিত অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।এদিকে থানা পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান,যেহেতু ওই দুই পুলিশ সদস্যকে অন্য একটি জেলার নদী থেকে আটক করা হয়েছে তাই পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।কেন তারা সেখানে গিয়েছিলেন,তাদের সঙ্গে পুলিশের আর কে কে ছিল।সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

বিষয়টি তদন্তাধীন তাই বিস্তারিত কিছু জানাতে রাজি হননি পুলিশের এ কর্মকর্তা।এর আগে রোববার(২০ অক্টোবর)পটুয়াখালীর বাউফল উপজেলায় তেতুলীয়া নদীর ধুলিয়া পয়েন্টে মা ইলিশ রক্ষার।ওই অভিযানে আরও ৪ জেলেকে আটক করা হয়।এসময় জব্দ করা হয় মা ইলিশ।

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল্যাহ জানান,রোববার বিকেলে বাউফল উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তা এবং নৌ পুলিশ সদস্যদের সমন্বয়ে একটি দল অভিযানে নামে।এসময় তেতুলিয়া নদীর ধুলিয়া পয়েন্টে ইলিশ ধরছে এমন একটি ট্রলার আটক করা হয়।এসময় ৪ জেলেকে আটক করা হয়। অভিযানের সময় দু’টি স্পিড বোটসহ অন্যরা পালিয়ে যায়।

Top