দেশে দক্ষ আইন-শৃঙ্খলা বাহিনী আছে বলেই জনসাধারণ শান্তিতে বসবাস করছে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

দেশে দক্ষ আইন-শৃঙ্খলা বাহিনী আছে বলেই জনসাধারণ শান্তিতে বসবাস করছে।


পাখি আক্তার:বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন,দেশে দক্ষ আইন-শৃঙ্খলা বাহিনী আছে বলেই জনসাধারণ শান্তিতে বসবাস করছে। যদি দক্ষ পুলিশ বাহিনী না থাকতো, তাহলে কারো শান্তিতে বাস করা সম্ভব হত না। তাই সমাজকে উন্নত ও সুষ্ঠ রাখার জন্যই সবাইকে সঙ্গে নিয়ে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে সব স্তরের আইন-শৃঙ্খলার উন্নত পরিবেশ বজায় রাখা প্রধান শর্ত।

আগামী ২৬ অক্টোবর কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষে বিএমপি’র উদ্যোগে সোমবার (২১ অক্টোবর) নগরের অশ্বিনী কুমার হলে আয়োজিত চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।এসময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ পুলিশ কমিশনার আবু সালেহ রায়হান, মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া, জাহাঙ্গীর মল্লিক, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার রুনা লায়লা প্রমুখ।

চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আবু নাসের।অনুষ্ঠানে উন্নত আইন-শৃঙ্খলা ও মানবসম্পদ বিষয় নিয়ে বিতর্ক প্রতিযোগিতায় ছেলেদের মধ্যে অংশ নেয় বরিশাল জেলা স্কুল ও উদয়ন মাধ্যমিক বিদ্যালয়। আরেক বিতর্ক প্রতিযোগিতায় মেয়েদের মধ্যে অংশ নেয় বরিশাল সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি শহীদ আ. রব সেরনিয়াবাত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
র আগে এদিন সকালে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে যেমন খুশি তেমন চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে পুলিশিং কার্যক্রমের ওপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়।

Top