বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. আবরার আহমদ আর নেই। - Alokitobarta
আজ : শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা বেড়ে ৮০ বছর রাজনৈতিক কর্মসূচিতে নেই, দলকে চাঙ্গা করার উদ্যোগের কথা বলা হলেও বাস্তবভিত্তিক ব্যবস্থা নেওয়া হচ্ছে ন... ওয়াদা ভঙ্গ করে দেশ যেভাবে চলছে, তাতে সংকট হবে ইউপি ভোটের সময় নির্ধারণ করতে পারেনি ইসি,নভেম্বরে ভোট হচ্ছে না,রাজনৈতিক দলগুলোর উদ্বেগ আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে এনবিআরে ১৯১ সহকারী রাজস্ব কর্মকর্তার পদোন্নতি বিচার প্রশাসনে বড় রদবদল সরকারি চাকরিতে তদবির করলে বিভাগীয় ব্যবস্থা, নথিতে থাকবে তথ্য রাজধানীর লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নিন তেল আমদানি ঠিক রাখতে তৎপর সরকার, পাঁচ হাজার কোটি টাকা পাচ্ছে বিপিসি

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. আবরার আহমদ আর নেই।


পাখি আক্তার:বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. আবরার আহমদ আর নেই।রোববার সকালে অপারেশন থিয়েটারে রোগীর অপারেশন করার সময় একিউট.এম.আই এর কারণে তিনি মৃত্যুবরন করেন। তিনি দীর্ঘ দিন যাবত হৃদরোগ জনিত জটিলতায় ভুগছিলেন। মৃত্যু কালে তিনি দুই কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ১৯৭৭ সাথে চট্রগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চলে আসেন। এখানে তিনি ইন্টার্নশীপ সম্পন্ন করেন।

এরপর পুরো কর্মজীবন তিনি বরিশালে অতিবাহিত করেন।তিনি শের-ই-বাংলা মেডিকেল কলজের ২০১০-১১ সালে অধ্যক্ষ ছিলেন।বাস্তব জীবনে তিনি ছিলেন অত্যন্ত স্পষ্টভাষী মানুষ।তিনি সফলতার সাথে তার উপর সমস্ত দায়িত্ব পালন করেন। তার পৈত্রিক নিবাস কুমিল্লায়। রোববার যোহরের নামাজের বাদ শেবাচিম কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তার প্রথম নামাযের জানাযা অনুষ্ঠিত হয়। এরপর তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি তার বাবার কবরের পাশে সমাহিত হবেন।

Top