পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৪শ কেজি পলিথিনসহ ২ জনকে আটক - Alokitobarta
আজ : শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
উজিরপুরে জমি বিরোধে সশস্ত্র হামলার অভিযোগ, বাবা-ছেলেকে কুপিয়ে জখম বরিশালে অসাধারণ আয়োজনে সাংবাদিকদের আনন্দ ভ্রমণ নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা বেড়ে ৮০ বছর রাজনৈতিক কর্মসূচিতে নেই, দলকে চাঙ্গা করার উদ্যোগের কথা বলা হলেও বাস্তবভিত্তিক ব্যবস্থা নেওয়া হচ্ছে ন... ওয়াদা ভঙ্গ করে দেশ যেভাবে চলছে, তাতে সংকট হবে ইউপি ভোটের সময় নির্ধারণ করতে পারেনি ইসি,নভেম্বরে ভোট হচ্ছে না,রাজনৈতিক দলগুলোর উদ্বেগ আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে এনবিআরে ১৯১ সহকারী রাজস্ব কর্মকর্তার পদোন্নতি বিচার প্রশাসনে বড় রদবদল সরকারি চাকরিতে তদবির করলে বিভাগীয় ব্যবস্থা, নথিতে থাকবে তথ্য

পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৪শ কেজি পলিথিনসহ ২ জনকে আটক


মো.মুরাদ হোসেন:বরিশাল নগরীর বাজার রোডে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৪শ কেজি পলিথিনসহ ২ জনকে আটক করা হয়েছে।শনিবার রাত সাড়ে ১০টার সময় পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবদুল হালিম-এর নেতৃত্বে র‌্যাব-৮-এর সহযোগিতায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় দুইটি দোকানের গুদাম থেকে নিষিদ্ধ ৪শ কেজি পলিথিন ব্যাগ জব্দ করা।এসময় দুই জনকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড,৫০হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যলয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবদুল হালিম। আটককৃতরা হলেন, বাজার রোডের মেসার্স জয় ট্রেডার্স মালিক সজল চন্দ্র হাওলাদার ও মেসার্স আনন্দ মসলা ঘরের মালিক মো: হুমায়ন কবির। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো: তোতা মিয়া।

Top