৬ জন নিহত এবং ১০ পুলিশ সহ আহত শতাধিক - Alokitobarta
আজ : বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৬ জন নিহত এবং ১০ পুলিশ সহ আহত শতাধিক


আলোকিত বার্তা:সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয় বিষয় নিয়ে বিপ্লব চন্দ্র বড়ুয়া নামা এক হিন্দু যুবকের আপত্তিকর পোস্ট দেওয়ার প্রতিবাদে মুসল্লিদের সমাবেশেকে কেন্দ্র করে হামলা ও তৎপরবর্তী সংঘর্ষে ৬ জন নিহত এবং ১০ পুলিশ সহ আহত শতাধিকের সংবাদ পাওয়া গেছে।
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সমাবেশে পুলিশ-জনতার এ সংঘর্ষে এই ঘটনা ঘটে।

রবিবার সকাল ১১টায় বোরহানউদ্দিন হাই স্কুল মাঠে পূর্বঘোষিত একটি সমাবেশে ছিল।জানা গেছে,পুলিশ সমাবেশ সময়ের আগে শেষ করতে বলায় জনতার মধ্যে ক্ষোভ দানা বাঁধে, আর সেই থেকেই সংঘর্ষের সূত্রপাত।এই রিপোর্ট লিখা পর্যন্ত ভোলার সিভিল সার্জন ডাক্তার রথিন্দ্রনাতের সাথে আলাপ করলে তিনি এই প্রতিবেদককে বলেন,আমার কাছে শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত ৪ জন আর ২৫ জন রোগীর অবস্থা খারাপ হওয়াতে তাদের বরিশাল সেবাচিমে স্থান্তর করা হয়েছে।

বিষয়টি নিয়ে ভোলার পুলিশ সুপার সরকার মোঃকায়সার সাংবাদিকদের বলেন,আমি আলেম উলামাদের সাথে কথা বলে তাদের আশ্বস্ত করলে তারা সমাবেশ শেষ করাতে আমরা স্টেজ ত্যাগ করার প্রাককালে একদল উত্তেজিত জনতা আমাদের উপর আক্রম করলে আমরা আত্বরক্ষার সার্থে শর্ট গানের গুলি ও কয়েক রাউন্ড ফাকা গুলি ছুরি। আমাদের কাছে শেষ খবর পাওয়া পর্যন্ত ৩ জন জনতা নিহত ও আমাদের কয়েক জন পুলিশ সদস্য সহ বেশ কয়েকজন উত্তেজিত জনতা আহত হন।

Top