শান্তিপূর্ণসমাবেশে পুলিশের ন্যাক্কারজনক হামলা ও গুলি চালিয়ে নিরীহ মুসল্লীহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

শান্তিপূর্ণসমাবেশে পুলিশের ন্যাক্কারজনক হামলা ও গুলি চালিয়ে নিরীহ মুসল্লীহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস।


প্রেস বিজ্ঞপ্তি:বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস বরিশাল মহানগরী শাখার সভাপতিনুরুল আমীন আজাদী ও সেক্রেটারি মোঃ রিয়াজুল ইসলাম রাসেল একযৌথ বিবৃতিতে ভোলার বোরহানউদ্দিনে এক হিন্দু যুবকের আল্লাহ ওরাসূল(সাঃ)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে আহুত শান্তিপূর্ণসমাবেশে পুলিশের ন্যাক্কারজনক হামলা ও গুলি চালিয়ে নিরীহ মুসল্লীহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

পাশাপাশি গুলি বর্ষণকারীপুলিশ সদস্য ও কটুক্তিকারী হিন্দু যুবকের ফাঁসির দাবী জানান।বিবৃতিতে তারা বলেন,সাধারণ মুসল্লীদের শান্তিপূর্ণসমাবেশে পুলিশের ন্যাক্কারজনক হামলা মানুষের মৌলিক অধিকার,ঈমান ও আকিদার উপর আগ্রাসী হামলা। কার স্বার্থে এই হামলাচালিয়ে নিরীহ মুসল্লীদের হত্যা করা হয়েছে জাতি তা জানতে চায়।বিবৃতিতে নেতৃবৃন্দ শহীদদের রুহের আত্মার মাগফিরাত ওশোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। নেতৃবৃন্দ ভোলারঘটনায় নিয়ে আসা আহতদের বরিশাল শেরে বাংলা মেডিকেলে দেখতেযান এবং তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন।

Top