বরিশালে ৫৯২ জেলের কারাদণ্ড ১০ দিনের অভিযানে - Alokitobarta
আজ : শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা বেড়ে ৮০ বছর রাজনৈতিক কর্মসূচিতে নেই, দলকে চাঙ্গা করার উদ্যোগের কথা বলা হলেও বাস্তবভিত্তিক ব্যবস্থা নেওয়া হচ্ছে ন... ওয়াদা ভঙ্গ করে দেশ যেভাবে চলছে, তাতে সংকট হবে ইউপি ভোটের সময় নির্ধারণ করতে পারেনি ইসি,নভেম্বরে ভোট হচ্ছে না,রাজনৈতিক দলগুলোর উদ্বেগ আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে এনবিআরে ১৯১ সহকারী রাজস্ব কর্মকর্তার পদোন্নতি বিচার প্রশাসনে বড় রদবদল সরকারি চাকরিতে তদবির করলে বিভাগীয় ব্যবস্থা, নথিতে থাকবে তথ্য রাজধানীর লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নিন তেল আমদানি ঠিক রাখতে তৎপর সরকার, পাঁচ হাজার কোটি টাকা পাচ্ছে বিপিসি

বরিশালে ৫৯২ জেলের কারাদণ্ড ১০ দিনের অভিযানে


পাখি আক্তার:ইলিশের উৎপাদন বাড়াতে প্রজনন মৌসুমের সঙ্গে সমন্বয় করে এবছর ৯ অক্টোবর থেকে ৩০অক্টোবর ২২ দিন ইলিশ ধরা, কেনাবেচা,পরিবহন,বিপণন ও বাজারজাতকরণে নিষেধাজ্ঞা আরোপ করেছে মৎস্য বিভাগ।নিষেধাজ্ঞার সময় যেসব অসাধু ব্যবসায়ী ইলিশ শিকার করবেন তাদের বিরুদ্ধে গত ৯ অক্টোবর থেকে বরিশালের সব এলাকায় অভিযান শুরু করেছে মৎস্য বিভাগ,জেলা-উপজেলা প্রশাসন,পুলিশ,কোস্টগার্ড ও নৌ-বাহিনীর সদস্যরা।মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে,গত ৯ অক্টোবর (রোববার) থেকে শুরু করে এই ১০ দিনে বিভাগের ছয় জেলায় প্রায় এক হাজার ২১২টি অভিযান পরিচালিত হয়েছে। পাশাপাশি ৫৮১টি ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালিত হয়েছে। এরইমধ্যে ৬৫৬টি মামলাও দায়ের করা হয়েছে।এছাড়া অভিযানে আটকদের থেকে এ পর্যন্ত ১১ লাখ ৯৩ হাজার ২০০ টাকা জরিমানা এবং ৫৯২ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উদ্ধার করা হয়েছে ৩৪ লাখ মিটারের বেশি জাল ও প্রায় ১০ মেট্রিকটন ইলিশ।

মৎস্য অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক আজিজুল হক বলেন,ইলিশের উপর নির্ভরশীল জেলেদের এসময় ২০ কেজি করে চাল খাদ্য সহায়তা হিসাবে দেওয়া হবে। নিষেধাজ্ঞার বিষয়েও প্রচারণা চালানো হচ্ছে। তারপরও নিষেধাজ্ঞা অমান্য করে কেউ মাছ শিকার করলে পাঁচ হাজার টাকা জরিমানা ও দুই বছর কারাদণ্ড দেওয়া হবে।বরিশাল জেলায় ৪৩ হাজার ৬৪৪ জন জেলেকে ও বিভাগে ২ লাখ ২৭ হাজার ৯৪৩ জন জেলেকে ২০ কেজি করে চাল সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।

Top