বরিশালে সরকারি ব্রজমোহন(বিএম)কলেজের পৃথক তিন হলে অভিযান চালিয়েছে কর্তৃপক্ষ। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বরিশালে সরকারি ব্রজমোহন(বিএম)কলেজের পৃথক তিন হলে অভিযান চালিয়েছে কর্তৃপক্ষ।


রফিকুল ইসলাম:বরিশালে সরকারি ব্রজমোহন(বিএম)কলেজের পৃথক তিন হলে অভিযান চালিয়েছে কর্তৃপক্ষ।এসময় কয়েকটি কক্ষ সিলগালা করে দেওয়া হয়েছে।শনিবার(১৯ অক্টোবর)দিবাগত রাত ১১টার দিকে কলেজের অধ্যক্ষ শফিকুর রহমান সিকদারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।জানা গেছে,মাদকসেবী,বহিরাগত ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আকস্মিক এ অভিযান চালানো হয়।

শুরুতে কলেজের অশ্বিনী কুমার ছাত্রাবাসে অভিযান চালায় কর্তৃপক্ষ।এ হলের সুপার সহযোগী অধ্যাপক ড.জাহাঙ্গীর কবির বলেন,হলে রুম দখল করে বহিরাগতদের মাদকসেবনের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়।এসময় হলের এ ব্লকের ৩১০ ও ৩০১ এবং বি ব্লকের ২১৫ নং কক্ষে গিয়ে কাউকে পাওয়া যায়নি।আর ২১৫নং কক্ষ থেকে তাস উদ্ধার করা হয়। আপাতত এই কক্ষগুলো সিলগালা করে দেওয়া হয়েছে।কারও নামে যদি এই কক্ষগুলো অ্যালটমেন্ট করা থাকে তাহলে পরবর্তীতে সংশ্লিষ্টদের কলেজের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং বৈধ কাগজপত্র দেখানোর পর বিবেচনা করা হবে।এছাড়া হলে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে,এর পরপরই কলেজের ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক হল(মুসলিম হল)এবং জীবনানন্দ দাশ হলেও(হিন্দু হল)অভিযান চালিয়েছে কর্তৃপক্ষ।
বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক শফিকুর রহমান সিকদার বলেন,আমরা আগেই নির্দেশনা দিয়েছিলাম।এরপরও আমরা অভিযান চালিয়েছি। হলগুলোর সব শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে।

Top