দুই পুলিশ সদস্যে প্রত্যাহারের - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

দুই পুলিশ সদস্যে প্রত্যাহারের


পাখি আক্তার:নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় আটক জেলেদের টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠছে বরিশালের মেহেন্দিগঞ্জ থানার দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে।এ পরিপ্রেক্ষিতে তাদের থানা থেকে প্রত্যাহার করে জেলাপুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।তারা হলেন- মেহেন্দিগঞ্জ থানার সহকারী উপ পরিদর্শক(এএসআই)দেলোয়ার ও কনস্টেবল সুমন সিকদার।শনিবার(১৯ অক্টোবর)দিবাগত রাতে তাদের প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আবিদুর রহমান।

স্থানীয় ও থানা সূত্র জানায়,শুক্রবার(১৮ অক্টোবর)ভোরে মেহেন্দিগঞ্জ চরএককরিয়া ইউনিয়নের লালখাড়াবাদ নদীতে অভিযান চালিয়ে ১০ জন জেলেকে আটক করেন এএসআই দেলোয়ারের নেতৃত্বে পুলিশ সদস্যরা।আটকের পর জেলেদের কাছে টাকা দাবি করেন এএসআই দেলোয়ার ও কনস্টেবল সুমন সিকদার।পরে স্থানীয় দুই ব্যবসায়ী টাকা দিয়ে ওই জেলেদের ছাড়িয়ে আনেন।এ ঘটনায় জেলেরা ক্ষুব্ধ হয়ে পোলতাতলী বাজারে বিক্ষোভ করলে বিষয়টি জানাজানি হয়।

Top