আসন্ন জেডিসি পরীক্ষা সুষ্ঠ ও নকলমুক্ত পরিবেশে গ্রহনের লক্ষ্যে বরিশালে মতবিনিময় সভা - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

আসন্ন জেডিসি পরীক্ষা সুষ্ঠ ও নকলমুক্ত পরিবেশে গ্রহনের লক্ষ্যে বরিশালে মতবিনিময় সভা


রফিকুল ইসলাম:আসন্ন জেডিসি পরীক্ষা সুষ্ঠ ও নকলমুক্ত পরিবেশে গ্রহনের লক্ষ্যে বরিশালে মতবিনিময় সভা করেছে মাদরাসা শিক্ষাবোর্ড চেয়ারম্যান।
শনিবার(১৯ অক্টোবর)নগরীর গোড়াচাঁদ রোডস্থ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কার্যালয়ে কেন্দ্র সচিবদের নিয়ে এ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর কায়সার আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ শাহাদাৎ হোসেন মিঞা, বাঘিয়া আল-আমিন কামিল মাদরাসার অধ্যক্ষ মাওঃমোঃআব্দুর রব এর সভাপতিত্বে বক্তৃতা করেন বরগুনা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওঃ মামুন অর রশীদ, দশমিনা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওঃ মোসলেম উদ্দীন,ভোলা দারুলহাদীস কামিল মাদরাসার অধ্যক্ষ মাওঃ আবদুর রহীম, এনএস কামিল মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওঃ মোঃ শহীদুল ইসলাম, কাসেমাবাদ কামিল মাদরাসার অধ্যক্ষ মাওঃ মোঃ কাউছার হোসেন, ছারছীনা কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মাওঃ সাইয়েদ শরাফত আলী প্রমুখ।

এর আগে সকালে বাংলাদেশ জমিয়াতুল মোর্দারেছীনের বরিশাল মহানগর ও জেলা কমিটির পক্ষ থেকে মাদরাসা শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর কায়সার আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Top