বরিশা‌ল নগরীতে ট্রা‌কের সা‌থে থ্রি হুইলার(মা‌হিন্দ্রা)এর সংঘ‌র্ষে মা-ছে‌লে নিহত,৪ জন আহত হ‌য়ে‌ছেন। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বরিশা‌ল নগরীতে ট্রা‌কের সা‌থে থ্রি হুইলার(মা‌হিন্দ্রা)এর সংঘ‌র্ষে মা-ছে‌লে নিহত,৪ জন আহত হ‌য়ে‌ছেন।


পাখি আক্তার:বরিশা‌ল নগরীতে ট্রা‌কের সা‌থে থ্রি হুইলার(মা‌হিন্দ্রা)এর সংঘ‌র্ষে মা-ছে‌লে নিহত হ‌য়ে‌ছেন।এছাড়া আরো ৪ জন আহত হ‌য়ে‌ছেন। আহত‌দের শের ই বাংলা মে‌ডি‌কে‌ল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।আজ(১৯ অক্টোবর)দুপুর ১ টার দি‌কে নগরীর সাগর‌দি আ‌লিয়া মাদ্রাসা সংলগ্ন পটুয়াখালী-ব‌রিশাল-ঢাকা মহাসড়‌কে এ দূর্ঘটনা ঘটে।পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানান, নগরীর নথুল্লাবাদ বাস টা‌র্মিনাল এলাকা থে‌কে এক‌টি থ্রি হুইলার (মা‌হিন্দ্রা) রুপাতলী বাস ট‌ার্মিনা‌লের দি‌কে যা‌চ্ছি‌লো।এসময় বিপরীত দিক থে‌কে এ্যাংকর সি‌মেন্ট কোম্পা‌নির এক‌টি ট্রাক বিপরীত দিক থে‌কে এ‌সে নিয়ন্ত্রন হা‌রি‌য়ে সংঘর্ষ হয়।

এ‌তে ঘটনাস্থলে মা দে‌লোয়ারা বেগম(৬০)নিহত হয়।হাসপাতা‌লে নেয়ার পর তার ছে‌লে শিপন(৩৫)কে নিহত ঘোষনা ক‌রে কর্তব্যরত চি‌কিৎসক।স্বজনরা জানান,নিহ‌তদের বা‌ড়ি ঝালকা‌ঠি জেলার নল‌ছি‌টি উপ‌জেলার শ্রীরামকা‌ঠি গ্রা‌মে।ডাক্তার দেখা‌নোর জন্য ব‌রিশা‌লে এ‌সে‌ছি‌লেন তারা, ফেরার প‌থে এ দুর্ঘটনা ঘ‌টে।স্বজনরা আ‌রো জানান,ওই থ্রি হুইলা‌রে থাকা সবাই একই বা‌ড়ির এবং পরষ্পর পরষ্প‌রের আত্মীয় ছি‌লো।এ‌দি‌কে পু‌লিশ জানায়,ট্রাক ও ট্রা‌কের একজন হেলপাড়‌কে আটক করা হ‌য়ে‌ছে।এ ব্যাপা‌রে আইনগত ব্যবস্থা নেয়া হ‌চ্ছে।দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন,কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)নুরুল ইসলাম।

Top