৭১’র রণাঙ্গনের বীর সেনানী মুক্তিযোদ্ধাদের সঙ্গে শিক্ষার্থীদের মতবিনিময় সভা - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

৭১’র রণাঙ্গনের বীর সেনানী মুক্তিযোদ্ধাদের সঙ্গে শিক্ষার্থীদের মতবিনিময় সভা


পাখি আক্তার:উজিরপুরের গুঠিয়া মডেল ইউনিয়নের নারায়নপুর পল্লী ইউনিয়ন ইনস্টিটিউশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি শীর্ষক ৭১’র রণাঙ্গনের বীর সেনানী মুক্তিযোদ্ধাদের সঙ্গে শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার বেলা ১১টায় বিদ্যালয় মিলনায়তনে সহকারী প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন মুক্তিযুদ্ধকালীণ বেজ কমান্ডার ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান খান।এসময় মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন,বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন অবিচ্ছেদ্য অংশ।

মহসিন হাওলাদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বা নারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমন,গুঠিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও শিক্ষক জগলুল লস্কর, মুক্তিযোদ্ধা ডা.আ.ছত্তার তালুকদার,দেলোয়ার হোসেন ও সালাউদ্দিন সরদার,ইউনিয়ন আএয়ামী লীগ নেতা ও সাংবাদিক লস্কর আলমগীর হোসাইন,উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সম্পাদক সরদার সোহেল,গুঠিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক সাকলাইন খান,ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সম্পাদক সবুজ খান প্রমুখ।সভা শুরুর পূর্বে বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন করেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান খান।

Top