সাংবাদিক পরিচয়দান কারীও মানবাধিকার কর্মীসহ ১০ জনকে আটক করেছে কোষ্টগার্ড। - Alokitobarta
আজ : শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা বেড়ে ৮০ বছর রাজনৈতিক কর্মসূচিতে নেই, দলকে চাঙ্গা করার উদ্যোগের কথা বলা হলেও বাস্তবভিত্তিক ব্যবস্থা নেওয়া হচ্ছে ন... ওয়াদা ভঙ্গ করে দেশ যেভাবে চলছে, তাতে সংকট হবে ইউপি ভোটের সময় নির্ধারণ করতে পারেনি ইসি,নভেম্বরে ভোট হচ্ছে না,রাজনৈতিক দলগুলোর উদ্বেগ আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে এনবিআরে ১৯১ সহকারী রাজস্ব কর্মকর্তার পদোন্নতি বিচার প্রশাসনে বড় রদবদল সরকারি চাকরিতে তদবির করলে বিভাগীয় ব্যবস্থা, নথিতে থাকবে তথ্য রাজধানীর লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নিন তেল আমদানি ঠিক রাখতে তৎপর সরকার, পাঁচ হাজার কোটি টাকা পাচ্ছে বিপিসি

সাংবাদিক পরিচয়দান কারীও মানবাধিকার কর্মীসহ ১০ জনকে আটক করেছে কোষ্টগার্ড।


পাখি আক্তার:বরিশালের কির্তনখোলা নদীতে মা ইলিশ রক্ষার নামে প্রতারনা করতে গিয়ে সাংবাদিক পরিচয়দান কারীও মানবাধিকার কর্মীসহ ১০ জনকে আটক করেছে কোষ্টগার্ড।এসময় একটি ট্রলার ও ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ২০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।

আজ শুক্রবার (১৮ অক্টোব বিকেল ৩টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন- মোর্শেদ আলী ইমন,ঝন্টু,হাসিব খলিফা,ইমরান,রানা,আব্দুর রহমান,জহিরুল চৌধুরী,আরিফ হোসেন,হাফিজুর রহমান,রুহুল আমিন।

জানা গেছে,প্রতিবছরই এরা ক্রাইম রিপোর্টাসের নাম ব্যবহার করে এবং ক্রাইম রিপোর্টাসের টি শার্ট গায়ে দিয়ে মা ইলিশ নিধন করে আসছে। প্রশাসনের লোক দেখলেই সাংবাদিক পরিচয় দিয়ে পার পেয়ে যায়।কখনো প্রশাসন জানতে চাইলে সাংবাদিক একটু দেখতে নামছি বলে চালিয়ে দেয়।জাল তোলা অবস্থায় তাদের আটক করে কোষ্টগার্ড বরিশাল বগুড়া জাহাজের সদস্যরা। অভিযান পরিচালনা করেন বগুড়া জাহাজের এলএমএ আবিদুল ইসলাম।তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।

এর কেউ বিশ্ববার্তা পত্রিকার সাংবাদিক আর সবাই ক্রাইম রিপোর্টাস এর সদস্য।এরিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের জেলা প্রশাসকের কার্যালয় নিয়ে যাওয়া হয়।

Top