দেশব্যাপী শিশু নির্যাতন ও হত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন - Alokitobarta
আজ : শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা বেড়ে ৮০ বছর রাজনৈতিক কর্মসূচিতে নেই, দলকে চাঙ্গা করার উদ্যোগের কথা বলা হলেও বাস্তবভিত্তিক ব্যবস্থা নেওয়া হচ্ছে ন... ওয়াদা ভঙ্গ করে দেশ যেভাবে চলছে, তাতে সংকট হবে ইউপি ভোটের সময় নির্ধারণ করতে পারেনি ইসি,নভেম্বরে ভোট হচ্ছে না,রাজনৈতিক দলগুলোর উদ্বেগ আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে এনবিআরে ১৯১ সহকারী রাজস্ব কর্মকর্তার পদোন্নতি বিচার প্রশাসনে বড় রদবদল সরকারি চাকরিতে তদবির করলে বিভাগীয় ব্যবস্থা, নথিতে থাকবে তথ্য রাজধানীর লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নিন তেল আমদানি ঠিক রাখতে তৎপর সরকার, পাঁচ হাজার কোটি টাকা পাচ্ছে বিপিসি

দেশব্যাপী শিশু নির্যাতন ও হত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন


পাখি আক্তার:সুনামগঞ্জের ছয় বছরের শিশু তুহিনের নৃশংস হত্যা এবং দেশব্যাপী শিশু নির্যাতন ও হত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিশুরা।শুক্রবার (১৮ অক্টোবর) বেলা ১১টায় নগরের অশ্বিনী কুমার হল সংলগ্ন সদররোডে এ কর্মসূচির আয়োজন করে শিশু সংগঠন খেলাঘর বরিশাল।

খেলাঘর বরিশালের সভাপতি নাজমুল হোসেন আকাশের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক তৌসিক আহমেদ রাহাত,খেলাঘরের সভাপতি আহসান উল্লাহ মাইনুল,খেলাঘর বরিশালের সদস্য শহিদুল ইসলাম,কামরুন নাহার,রফিকুল হালিম লাবু,কাজী সেলিনা,জগলুল হায়দার শাহিন, শমসের আলি মিঠু, শুভংকর চক্রবর্তী, নিগার সুলতানা হনুফা প্রমুখ।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিশু সংগঠনের শিশুদের উপস্থিতিতে মানববন্ধনে বক্তারা বলেন,সারাদেশে যেভাবে শিশু নির্যাতন ও ধর্ষণসহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, তাতে আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আমরা চাই বার বার শুধু শিশু নির্যাতন, ধর্ষণ হত্যার বিচারের নতুন নতুন আইন পাশ না করে, আইনের সঠিক বাস্তবায়ন করা হোক।

Top