শ্রীপুর ইউ‌নিয়নকে নদী ভাঙ্গ‌নের হাত থে‌কে রক্ষার দাবী‌তে মানববন্ধন - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

শ্রীপুর ইউ‌নিয়নকে নদী ভাঙ্গ‌নের হাত থে‌কে রক্ষার দাবী‌তে মানববন্ধন


পাখি আক্তার:ব‌রিশালে ‌মে‌হে‌ন্দিগঞ্জ উপ‌জেলার শ্রীপুর ইউ‌নিয়নকে নদী ভাঙ্গ‌নের হাত থে‌কে রক্ষার দাবী‌তে মানববন্ধন কর্মসূ‌চি পালন করা হ‌য়ে‌ছে।
বৃহষ্প‌তিবার (১৭ অ‌ক্টোবর) বেলা ১১ টায় নগরের অ‌শ্বিনী কুমার হ‌লের সাম‌নে সদর‌রো‌ডে এ কর্মসূ‌চির আ‌য়োজন ক‌রে শ্রীপুর ইউ‌ন্নি নদী ভাঙ্গন রক্ষা ক‌মি‌টি।ক‌মি‌টির আহবায়ক মোঃ লোকমান হো‌সেনের সভাপ‌তি‌ত্বে মানববন্ধ‌নে বক্তব্য রা‌খেন সদস্য স‌চিব আল আ‌মিন, সদস্য তানভীর আহ‌ম্মেদ, রা‌সেল হো‌সেন, নাজমুল, নজরুল ইসলাম, ইউ‌নিয়ন প‌রিষ‌দের সদস্য ম‌নিরুল ইসলাস পলাশ প্রমুখ।

মানববন্ধ‌নে বক্তারা ব‌লেন, শ্রীপুর ইউ‌নিয়টি তিন‌দি‌ক থে‌কে নদী বে‌স্টিত। ‌তেতু‌লিয়া নদীর তী‌রে অ‌বস্থিত এ ইউ‌নিয়‌নে ২০ হাজার মানু‌ষের বসবাস। এ ইউ‌নিয়‌নের মানুষ‌দের প্র‌তি‌নিয়ত বি‌ভিন্ন ধর‌নের প্রাকৃ‌তিক দুর্যো‌গের সা‌থে লড়াই কর‌তে হয়। সম্প্র‌তি ব্যাপক নদী ভাঙ্গ‌নের ফ‌লে ই‌তিম‌ধ্যে প্রায় ৫ শত ঘড়বা‌ড়ি, শ্রীপুর বাজার, ইউ‌নিয়ন ভূ‌মি অ‌ফিস, স্বাস্থ্য কম‌প্লেক্স, দু‌টি প্রাথ‌মিক বিদ্যালয়, এক‌টি ম‌হিলা মাদ্রাসা, একটি কওমী মাদ্রাসা, এক‌টি দা‌খিল মাদ্রাসা, মস‌জিদ, ম‌ন্দিরসহ হাজার হাজার হেক্টর কৃ‌ষি জ‌মিসহ অসংখ্য গুরুত্বপূর্ণ স্থাপনা নদী গ‌র্ভে বিলীন হ‌য়ে গে‌ছে।

বক্তারা ব‌লেন,নদী ভাঙ্গ‌নের ফ‌লে ৩ হাজার মানুষ গৃহহীন হ‌য়ে মান‌বেতর জীবনযাবন কর‌ছে।মানববন্ধ‌নে তারা নদী ভাঙ্গন রো‌ধে অ‌তিদ্রুত ব্যবস্থা গ্রহ‌নের দাবী জানান।মানববন্ধন শে‌ষে জেলা প্রশাসক ও পা‌নি উন্নয়ন বোর্ডের নির্কাহী প্র‌কৌশলী বরাবর স্মারক‌লি‌পি প্রদান ক‌রেন তারা।

Top