ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক রিকশাচালকের মৃত্যু - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক রিকশাচালকের মৃত্যু


পাখি আক্তার:পিরোজপুরের মঠবাড়িয়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাবুল হাওলাদার (৩৫) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।বাবুল হাওলাদার উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের রশিদ হাওলাদারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে,বাবুল হাওলাদার গত রোববার জ্বরে আক্রান্ত হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে তার ডেঙ্গু ধরা পড়ে। তাকে ওই হাসপাতালেই ভর্তি করা হয়। চিকিৎসায় কিছুটা সুস্থ্য হয়ে তিনি বুধবার বাড়ি চলে যান। ওই দিন রাতে তিনি আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হাসাপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান।হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বাবুল হাওলাদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Top