আট ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

আট ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


পাখি আক্তার:পণ্যের মূল্যতালিকা না থাকা ও দাম বেশি রাখায় বরিশালে আলাদা অভিযানে আট ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার(১৭ অক্টোবর)বরিশাল নগর ও আগৈলঝাড়া উপজেলায় এ অভিযান চালানো হয়।বরিশাল সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু জানান,নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.ইমতিয়াজ মাহমুদ জুয়েল নগরের সদর রোড ও গির্জা মহল্লা এলাকায় অভিযান চালান।

এসময় পণ্যের মূল্যতালিকা না থাকা ও দাম বেশি রাখার অপরাধে আকন স্টোর ও বারেক স্টোর নামে দু’টি প্রতিষ্ঠানের মালিককে পাঁচ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।অপরদিকে জাতীয় ভোক্তা অধিকার বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.শাহ শোয়াইব মিয়ার নেতৃত্বে আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট বাজারে আরও একটি অভিযান চালানো হয়।

এসময় পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করা,মোড়কে উৎপাদন,মেয়াদের তারিখ ও সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য না থাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। অভিযানে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১০ এর সদস্যরা সহায়তা করেন।এদিকে অভিযান শেষে পয়সারহাট বাজারের ব্যবসায়ীদের সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আলোকে সচেতনতামূলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

Top