আওয়ামীলীগের ২১তম জাতীয় সম্মেলন সফল করার লক্ষে বরিশালে বিশেষ বর্ধিত সভা - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

আওয়ামীলীগের ২১তম জাতীয় সম্মেলন সফল করার লক্ষে বরিশালে বিশেষ বর্ধিত সভা


রিপোন হাওলাদার:আওয়ামীলীগের ২১তম জাতীয় সম্মেলন সফল করার লক্ষে বরিশালে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার(১৭ অক্টোবর)বিকেল ৪টায় সার্কিট হাউস সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম বলেন, ‘আওয়ামীলীগ তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের মতামতের সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে।

এজন্য আজকের এই বিশেষ বর্ধিত সভার আয়োজন। যেখানে জেলা ও উপজেলা পর্যয়ের নেতৃস্থানীয়রা তাদের মতামত জানাবেন আগামীতে দল ও নেতৃস্থানীয়রা কি ভাবে জনতার কল্যানে কাজ করবে। এছাড়াও আগামী ২০ ও ২১ শে ডিসেম্বর দলের ২১তম জাতীয় সম্মেলন সামনে রেখে এমন সভা বেশ গুরুত্ব বহন করে।

সভার পর সন্ধ্যায় কেন্দ্রীয় নেতাদ্বয় পটুয়াখালী,বরগুনা ও পিরোজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন।এখানে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্ সহ অন্যান্য নেতারা অংশ নেন।

Top