বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির নিঃশর্ত মুক্তির দাবী - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির নিঃশর্ত মুক্তির দাবী


পাখি আক্তার:বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির নিঃশর্ত মুক্তির দাবী জানিয়ে বরিশাল মহানগর সহ বিভাগের ৬ জেলার বিএনপি’র প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচি’ ১৭ এর হাল নগাদ তথ্য সংগ্রহের পর্যবেক্ষণ সাংগঠনিক রুদ্ধদার সভা অনুষ্ঠিত হয়।

আজ বুধবার (১৬ই) অক্টোবর বরিশাল সদররোডস্থ টাউনহল সংলগ্ন জেলা ও মহানগর বিএিনপি দলীয় কার্যলয়ে এ সভা অনুষ্ঠিত হয়।কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপি সভাপতি আলহাজ্ব এ্যাড, মোঃ মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে পর্যবেক্ষ ও সাংগঠনিক রুদ্ধতার সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব খায়রুল কবীর খোকন।সাংগঠনিতক আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি হাফিজ ইব্রাহিম,কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি মেজবা উদ্দিন ফরহাদ, সাবেক এমপি আবুল হোসেন খান, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি এ্যাড, বিলকিস আক্তার জাহান শিরিন,সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক বরিশাল বিএম কলেজ ভিপি মাহবুবুল হক নান্নু, জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব এবায়েদূল হক চাঁন, মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, দক্ষিণ বরিশাল জেলা বিএনপি সম্পাদক এ্যাড, আবুল কালাম শাহিন প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমত উল্লাহ, হায়দাল আলি খান লেলিন, নুরুল ইসলাম নয়ন,কাজী রওনুকুল ইসলাম রনক সহ বরিশাল বিভাগের ৬ জেলার সভাপতি/ সম্পাদক নেতৃবৃন্দ।সভার শুরুতে প্রধান অতিথি যুগ্ম-মহাসচিব খাইরুল কবীর খোকন গণমাধ্যমকে শুভেচ্ছা বক্তব্যতে বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে সারা দেশে ২ কোটির উপর সদস্য সংক্ষা রয়েছে ।আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশে সকলস্থরে সদস্য সংক্ষা কত তা স্থায়ীভাবে চিহ্নিত করার জন্য কাজ করা হচ্ছে।

তিনি আরো বলেন এই কর্মসূচি আমাদের ১৭ সালের হলেও আমরা বিভিন্ন রাজনৈতিক প্রতিকুলতার কারনে তখন আমাদের এ কাজ সম্পীর্ণ করা সম্ভব হয়নি।তাই এখন থেকে বরিশাল বিভাগের ১ টি মহানগর সহ বিভাগের ৬ জেলার কার্যনির্বাহী কমিটির সকলস্থরের ইউনিট সদস্যরা দায়ীত্ব পালনের মাধ্যমে কেন্দ্রীয় কমিটিকে সহযোগীতা করার আহবান জানান।

Top