শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক পদ থেকে অপসারন ও ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষনা করা হয়েছে। - Alokitobarta
আজ : বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়োগ-পদোন্নতিতে সব সিটির ক্ষমতা কমল মিথ্যা তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্ত, তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি এনসিপির ঋণের টাকায় বড় প্রকল্প ব্যাংক খাত সংস্কারে শিল্পে আজ থেকে গ্যাস বিদ্যুৎ আগের অবস্থায় সবার আগে বিদ্যুৎ-জ্বালানি,সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থমকে ঢাকা-দিল্লি সম্পর্ক,পথের কাঁটা হাসিনা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্... তফসিল ঘোষণার আগে আইন সংশোধন নিয়ে অনিশ্চয়তা এনসিপি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এম. আনোয়ার হোসেন সিকদার চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি

শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক পদ থেকে অপসারন ও ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষনা করা হয়েছে।


পাখি আক্তার:বানারীপাড়ার বাইশারী সৈয়দ বজলুল হক বিশ্ববিদ্যালয় কলেজের ইসলাম শিক্ষা বিষয়ের সহকারী অধ্যাপক ওবায়দুল হককে কলেজ শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক পদ থেকে অপসারন ও ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষনা করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১টায় কলেজ অধ্যক্ষ কাজী মিজানুল ইসলাম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষক পরিষদের জরুরী সভায় সর্বসম্মতিক্রমে ওবায়দুল হককে শিক্ষক পরিষদের সম্পাদক পদ থেকে অপসারনের পাশাপাশি ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষনা করা হয়। অধ্যক্ষ কাজী মিজানুল ইসলাম মুকুলের অনুপস্থিতিতে কলেজ গভনিংবডির সভাপতির সঙ্গে গোপন আতাত করে ক্ষমতা দখলের অভিলাসে নিজেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দাবী করা, ঝালকাঠির গাভা-রামচন্দ্রপুর ইউনিয়নের কাঁচাবালিয়া গ্রামের কুখ্যাত যুদ্ধাপরাধী রাজাকার আ. রাজ্জাক মল্লিকের সন্তান হওয়ার কারনে শিক্ষার্থীদের তার ক্লাস করতে না চাওয়া,ঘৃন্য উদ্দেশ্যে গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্যদের স্বাক্ষর জাল করা, স্বেচ্ছাচারিতা,কলেজের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপতৎপরতায় লিপ্ত থাকা সহ বিভিন্ন ষড়যন্ত্রমূলক কাজে জড়িত থাকার অভিযোগে তাকে এ অপসারন ও অবাঞ্চিত করা হয় বলে সভার রেজুলেশনে উল্লেখ করা হয়।

Top