বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান মইদুল ইসলামের সঙ্গে সদস্যদের সম্পর্কের টানপোড়েন চলছে প্রায় এক বছর ধরে। - Alokitobarta
আজ : বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়োগ-পদোন্নতিতে সব সিটির ক্ষমতা কমল মিথ্যা তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্ত, তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি এনসিপির ঋণের টাকায় বড় প্রকল্প ব্যাংক খাত সংস্কারে শিল্পে আজ থেকে গ্যাস বিদ্যুৎ আগের অবস্থায় সবার আগে বিদ্যুৎ-জ্বালানি,সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থমকে ঢাকা-দিল্লি সম্পর্ক,পথের কাঁটা হাসিনা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্... তফসিল ঘোষণার আগে আইন সংশোধন নিয়ে অনিশ্চয়তা এনসিপি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এম. আনোয়ার হোসেন সিকদার চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি

বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান মইদুল ইসলামের সঙ্গে সদস্যদের সম্পর্কের টানপোড়েন চলছে প্রায় এক বছর ধরে।


পাখি আক্তার:বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান মইদুল ইসলামের সঙ্গে সদস্যদের সম্পর্কের টানপোড়েন চলছে প্রায় এক বছর ধরে।সদস্যদের অভিযোগ,তাদের দেয়া কোন উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেন না চেয়ারম্যান। এমতবস্থায় চেয়ারম্যানের প্রতি অনাস্থা জানিয়ে মাসিক সভা বর্জন করেছেন বরিশাল জেলা পরিষদের বেশীরভাগ সদস্য।মঙ্গলবার পরিষদের নিয়মিত মাসিক সভার দিন ধার্য্য ছিল।২০ জন সদস্যের মধ্যে কমপক্ষে ১৫ জন ওই সভায় অংশ নেননি বলে জানা গেছে।

পরিষদের সদস্যরা দাবী করেছেন,জেলা পরিষদের অনিয়ম ও দুর্নীতি দুরীকরনসহ ১৯ দফা বাস্তবায়নের অংশ হিসেবে তারা সভা বর্জন করেছেন। অপরদিকে চেয়ারম্যান নানান উন্নয়ন প্রকল্প দেখিয়ে জেলা পরিষদের টাকা আত্মসাত করছেন বলেও তারা অভিযোগ করেন। তবে এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন চেয়ারম্যান মইদুল ইসলাম।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মানিক হার রহমান জানান,মঙ্গলবার নিয়মিত মাসিক সভায় ২০ জন নির্বাচিত সদস্যের মধ্যে ৫ থেকে ৬ জন সদস্য উপস্থিত হন।তাদের নিয়েই সভা করেছেন পরিষদের চেয়ারম্যান মইদুল ইসলাম। অন্য সদস্যদের সভায় না আসার কারন তিনি বলতে পারেননি।তিনি বলেন,দাপ্তরিক চিঠি ও মুঠোফোনে বার্তা দিয়ে সকল সদস্যকে সভায় অংশগ্রহনের আমন্ত্রন জানানো হলেও তারা সভায় উপস্থিত হয়নি।

Top