বজ্রপাতে সান্তনা বেগম(৬০)নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। - Alokitobarta
আজ : বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়োগ-পদোন্নতিতে সব সিটির ক্ষমতা কমল মিথ্যা তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্ত, তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি এনসিপির ঋণের টাকায় বড় প্রকল্প ব্যাংক খাত সংস্কারে শিল্পে আজ থেকে গ্যাস বিদ্যুৎ আগের অবস্থায় সবার আগে বিদ্যুৎ-জ্বালানি,সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থমকে ঢাকা-দিল্লি সম্পর্ক,পথের কাঁটা হাসিনা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্... তফসিল ঘোষণার আগে আইন সংশোধন নিয়ে অনিশ্চয়তা এনসিপি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এম. আনোয়ার হোসেন সিকদার চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি

বজ্রপাতে সান্তনা বেগম(৬০)নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।


রফিকুল ইসলাম:বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক ইউনিয়নে বজ্রপাতে সান্তনা বেগম(৬০)নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।একই ঘটনায় অপর এক নারী আহত হয়েছেন।বুধবার (১৬ অক্টোবর) বিকেলে ইউনিয়নের আজিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।আন্ধারমানিক ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রাজ্জাক মীর জানান, স্বামী পরিত্যক্তা ও নিঃসন্তান ওই বৃদ্ধা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের আজিমপুর গ্রামের হাওলাদার বাড়ির পাশেই বসবাস করতেন।

বজ্রপাতের আগ মুহূর্তে তিনি রান্নাঘরে ছিলেন।রান্নাঘর থেকে বের হতেই বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।এসময় তার সঙ্গে থাকা রেশমা বেগম (৩৪) নামে অপর এক নারী গুরুতর আহত হয়েছেন।আহত রেশমা বেগমকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Top