বরিশালের উজিরপুরে অবৈধভাবে পোল্ট্রির ব্যবসা চালিয়ে পরিবেশ দুষন করছে বলে অভিযোগ পাওয়া গেছে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বরিশালের উজিরপুরে অবৈধভাবে পোল্ট্রির ব্যবসা চালিয়ে পরিবেশ দুষন করছে বলে অভিযোগ পাওয়া গেছে।


পাখি আক্তার:বরিশালের উজিরপুরে অবৈধভাবে পোল্ট্রির ব্যবসা চালিয়ে পরিবেশ দুষন করছে বলে অভিযোগ পাওয়া গেছে।চরম ভোগান্তিতে এলাকাবাসী।স্থানীয় সুত্রে জানা যায় উপজেলার ওটরা ইউনিয়নের হাবিবপুর বাজারে আঃ হক মল্লিক প্রশাসনকে ফাঁকি দিয়ে পরিস্কার পরিচ্ছন্নতাকে আড়াল করে নিজের খেয়াল খুশিমত অস্বাস্থ্যকর পরিবেশে চালাচ্ছে পোল্ট্রি ব্যবসা। সেখানে ময়লা নিস্কাসনের কোন ব্যবস্থা নেই। ময়লা আর্বজনায় পরিপূর্ন বাজার। পোল্ট্রির বর্জ ও র্দুগন্ধ ছড়িয়ে পড়ায় বন্দর ব্যবসায়ী ও এলাকাবাসী মারাত্মক ভাবে রোগের আক্রান্ত হওয়ার আশংকা করছে। এমনকী ব্যবসায়ী ও ক্রেতাদের দুর্ভোগে পড়তে হচ্ছে। এমনকি ক্রেতাদের নাক চেপে ধরে বাজারে আসতে হচ্ছে।

বিশেষ করে বিকল্প কোন বাজার না থাকায় এই এলাকার নারী পুরুষদের দৈনন্দিন কেনাকাটার জন্য সকলকে এ বাজারে আসতে হচ্ছে।ব্যবসায়ী বিত্তশালী ও প্রবাবশালী হওয়ায় ভয়ে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেনা সাধারণরা।পরিবেশ দুষনের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন এলাকাবাসী।এ ব্যাপারে উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার জানান,অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Top