এক ভুয়া চিকিৎসককে আটক - Alokitobarta
আজ : বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়োগ-পদোন্নতিতে সব সিটির ক্ষমতা কমল মিথ্যা তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্ত, তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি এনসিপির ঋণের টাকায় বড় প্রকল্প ব্যাংক খাত সংস্কারে শিল্পে আজ থেকে গ্যাস বিদ্যুৎ আগের অবস্থায় সবার আগে বিদ্যুৎ-জ্বালানি,সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থমকে ঢাকা-দিল্লি সম্পর্ক,পথের কাঁটা হাসিনা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্... তফসিল ঘোষণার আগে আইন সংশোধন নিয়ে অনিশ্চয়তা এনসিপি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এম. আনোয়ার হোসেন সিকদার চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি

এক ভুয়া চিকিৎসককে আটক


রিপোন হাওলাদার:বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে মো. রফিকুল ইসলাম (৩৮) নামে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।রফিকুল ইসলাম বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাংতা এলাকার মৃত হাতেম আলী মোল্লার ছেলে।মঙ্গলবার (১৫ অক্টোবর) র‌্যাব-৮ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে বাকেরগঞ্জ উপজেলা সদরের সিনেমা হল বাজার সংলগ্ন চেম্বার থেকে আটক করে র‌্যাব-৮ এর সদস্যরা। এর পর তাকে সহকারী কমিশনার (ভূমি) মো. তরিকুল ইসলামের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।

এসময় রফিকুল ইসলামকে তার সার্টিফিকেটের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি আদালতের কাছে কোনো সদোত্তর দিতে পারেননি। কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় আদালত তাকে ১ বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
রফিকুল ইসলাম ২ মাস ধরে ওই এলাকায় একটি প্রশিক্ষণ কেন্দ্র খুলে প্রায় ২০০ জন নারী সদস্যকে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ দিয়ে আসছিলেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Top