বেনাপোল ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক - Alokitobarta
আজ : বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়োগ-পদোন্নতিতে সব সিটির ক্ষমতা কমল মিথ্যা তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্ত, তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি এনসিপির ঋণের টাকায় বড় প্রকল্প ব্যাংক খাত সংস্কারে শিল্পে আজ থেকে গ্যাস বিদ্যুৎ আগের অবস্থায় সবার আগে বিদ্যুৎ-জ্বালানি,সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থমকে ঢাকা-দিল্লি সম্পর্ক,পথের কাঁটা হাসিনা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্... তফসিল ঘোষণার আগে আইন সংশোধন নিয়ে অনিশ্চয়তা এনসিপি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এম. আনোয়ার হোসেন সিকদার চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি

বেনাপোল ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক


মোঃসাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি:যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৩৬ বোতল ফেনসিডিলসহ খালেদা আক্তার(৩০)নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২১ বিজিবি) সদস্যরা।মঙ্গলবার(১৫ অক্টোবর)সকালে বেনাপোল পোর্ট থানাধীন মহিশাডাংগা বারপোতা সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটক খালেদা পিরোজপুর জেলার পশ্চিম শিকারপুর গ্রামের শহিদের স্ত্রী।

২১ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, মহিশাডাংগা বারপোতা মজিদ মাস্টারের বসত বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর থেকে অভিযান চালিয়ে ৩৬ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে তিনি জানান।

Top