জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসের বর্ণাঢ্য র‌্যালি,জারি গান,আলোচনাসভা ও শিক্ষার্থীদের হাত ধোয়ার প্রশিক্ষণ দেয়া হয়েছে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসের বর্ণাঢ্য র‌্যালি,জারি গান,আলোচনাসভা ও শিক্ষার্থীদের হাত ধোয়ার প্রশিক্ষণ দেয়া হয়েছে।


রফিকুল ইসলাম:“সকলের হাত,পরিচ্ছন্ন থাক”শ্লোগানকে সামনে রেখে আজ মঙ্গলবার সকালে নগরীসহ জেলার দশটি উপজেলায় বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসের বর্ণাঢ্য র‌্যালি,জারি গান,আলোচনাসভা ও শিক্ষার্থীদের হাত ধোয়ার প্রশিক্ষণ দেয়া হয়েছে।

জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে এবং উন্নয়ন সংস্থা প্লান ইন্টারন্যাশনাল,সেভ দ্যা চ্রিলড্রেন,ইউনেসেফ,সেন্ট বাংলাদেশ,ওয়ার্ল্ড ভিশন,ব্র্যাক ও আভাসের সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়েছে। নগরীতে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার(অতিরিক্ত)সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃশাহাবুদ্দিন খান বিপিএম(বার),বরিশাল সার্কেল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধায়ক প্রকৌশলী এসএম শহিদুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মনোয়ার হোসেন,বরিশাল ইউনেসেফ বিভাগীয় প্রধান এইচএম তৌফিক এলাহী প্রমুখ। সকালে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিরা বেলুন-ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে এবং হাত ধোয়ার মাধ্যমে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধণ করেন।

Top