বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখা। - Alokitobarta
আজ : বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়োগ-পদোন্নতিতে সব সিটির ক্ষমতা কমল মিথ্যা তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্ত, তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি এনসিপির ঋণের টাকায় বড় প্রকল্প ব্যাংক খাত সংস্কারে শিল্পে আজ থেকে গ্যাস বিদ্যুৎ আগের অবস্থায় সবার আগে বিদ্যুৎ-জ্বালানি,সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থমকে ঢাকা-দিল্লি সম্পর্ক,পথের কাঁটা হাসিনা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্... তফসিল ঘোষণার আগে আইন সংশোধন নিয়ে অনিশ্চয়তা এনসিপি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এম. আনোয়ার হোসেন সিকদার চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি

বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখা।


রফিকুল ইসলাম:বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখা।সোমবার (১৪ অক্টোবর) বিকেল ৪ টায় নগরীর অশ্বীনি কুমার টাউন হলের সামনে মিছিল নিয়ে সংগঠনের নেতাকর্মীরা সমবেত হয়। পরে নগরীর প্রাধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ করেন।

বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বরিশাল মহানগর ইসলামী আন্দোলনের উপদেষ্টা সৈয়দ নাসির আহম্মেদ কাওছার। বিক্ষোভ কর্মসূচির সভাপতিত্ব করেন আলহাজ্ব মাওলানা লুৎফুর রহমান। এসময় বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সম্পাদক মাওলানা আবুল খায়ের আশরাফি, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহাদাত হোসাইন নুরি, সংগঠনের প্রশিক্ষন সম্পাদক আবদুল্লাহ আল মামুন টিটুসহ অন্যান্যরা।বক্তারা দোষীদের বুয়েট থেকে স্থায়ী বহিস্কারসহ দ্রুত বিচার আইনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

Top