স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহফুজ উল আলম লিটন বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ইসির নতুন প্রতীক তালিকা প্রকাশ, যুক্ত হয়েছে ‘না’ প্রতীক বিজ্ঞপ্তি নেই, অফিস ছুটির পর মৌখিক পরীক্ষার ডাক বিএনপির কঠিন চ্যালেঞ্জ,সাত ধাপে ইউপি নির্বাচনের সম্ভাব্য রোডম্যাপ ঘোষণা চরমোনাই পীরের বোনের জানাযায় মহানগর জামায়াত আমির বাবর শিক্ষা বোর্ডগুলোর প্রস্তুতি কতদূর,এইচএসসির ফল ঘিরে ‘দ্বিমুখী চাপ’ যুক্ত হচ্ছে জিয়াসহ নেতাদের ভূমিকা,পাঠ্যবইয়ে আসছে ব্যাপক পরিবর্তন পাচারের টাকা এনেও দেয়নি সিআইডি হচ্ছে আরও তিন মেট্রোরেল,একনেকে ১২ প্রকল্প অনুমোদন বিআরটিসিতে সিন্ডিকেটের দাপট : মফিজ-কামরুজ্জামানের বিরুদ্ধে ১৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ সংস্কারের চেয়ে দলীয় এজেন্ডায় ঝুঁকছে বিএনপি

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহফুজ উল আলম লিটন বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত।


রফিকুল ইসলাম:বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহফুজ উল আলম লিটন বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত।৯৯টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে মাহফুজ উল আলম(ঘোড়া প্রতীকে)৩৭৪৫৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দী জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হানিফ হাওলাদার (লাঙ্গন প্রতীক) ৩০৪০, বিএনপি মনোনীত প্রার্থী গোলাম ওয়াহিদ হারুন (ধানের শীষ প্রতীক) ২১৪৩, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এ্যাডঃ মুনসুর আহম্মেদ(নৌকা প্রতীক)১৭৫৭,স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান পলাশ (আনারস প্রতীক) ৯৯৭ ও স্বতন্ত্র প্রার্থী কেএম রফিকুল ইসলাম (দোয়াত কলম প্রতীক) ৩৬১ ভোট পায়।

সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৯৯টি কেন্দ্রে ৫৭৭টি বুথে একযোগে প্রথম বারের মত ইভিএমএ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে প্রথম বারের মত ইভিএমএ ভোট দিতে পেরে ভোটার মাঝে আনন্দ বিরাজ করতে দেখা গেছে।এই নির্বাচনে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসার সহ বিপুল সংখ্যক আইন শৃংখলা বাহিনী দায়িত্ব পালন করেণ।এরআগে ভাইস চেয়ারমান পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন খোরশেদ আলম ভুলু এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে রঅমান বিনতে শফিকুল ইসলাম রোমানা।

বরিশাল জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাচন রির্টানিং অফিসার মোহাম্মদ নুরুল আলম গণমাধ্যমকে জানান, অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ন নির্বাচনের মধ্যে দিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহফুজ উল আলম লিটন (ঘোড়া প্রতীক) নিয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

Top