তামাক নিয়ন্ত্রণ আইন অমান্য করে এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বাঙ্গালী সংস্কৃতিকে পুঁজি করে জাপান টোব্যাকো - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিজ্ঞপ্তি নেই, অফিস ছুটির পর মৌখিক পরীক্ষার ডাক বিএনপির কঠিন চ্যালেঞ্জ,সাত ধাপে ইউপি নির্বাচনের সম্ভাব্য রোডম্যাপ ঘোষণা চরমোনাই পীরের বোনের জানাযায় মহানগর জামায়াত আমির বাবর শিক্ষা বোর্ডগুলোর প্রস্তুতি কতদূর,এইচএসসির ফল ঘিরে ‘দ্বিমুখী চাপ’ যুক্ত হচ্ছে জিয়াসহ নেতাদের ভূমিকা,পাঠ্যবইয়ে আসছে ব্যাপক পরিবর্তন পাচারের টাকা এনেও দেয়নি সিআইডি হচ্ছে আরও তিন মেট্রোরেল,একনেকে ১২ প্রকল্প অনুমোদন বিআরটিসিতে সিন্ডিকেটের দাপট : মফিজ-কামরুজ্জামানের বিরুদ্ধে ১৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ সংস্কারের চেয়ে দলীয় এজেন্ডায় ঝুঁকছে বিএনপি ‘জয়ী দল সবকিছু পাবে’এমন রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে

তামাক নিয়ন্ত্রণ আইন অমান্য করে এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বাঙ্গালী সংস্কৃতিকে পুঁজি করে জাপান টোব্যাকো


পাখি আক্তার:তামাক নিয়ন্ত্রণ আইন অমান্য করে এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বাঙ্গালী সংস্কৃতিকে পুঁজি করে জাপান টোব্যাকোইন্টারন্যাশনাল (জেটিআই) কর্তৃক গৃহীত সিগারেটের ব্র্যান্ড প্রমোশনাল কার্যক্রম বন্ধের দাবিতে বরিশালে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সোমবার(১৪ অক্টোবর)শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে মিলনায়তনে ইয়েস বাংলাদেশ ও বিএফডিএস এর আয়োজনে এ সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে ইয়েস বাংলাদেশ এর নির্বাহী প্রধান মোঃ ইসাহাক আলী মিজান লিখিত বক্তব্যে বলেন,বিভিন্ন সিগারেট কোম্পানির কর্মকর্তারা জার্সি পরে সিগারেট বিক্রির জন্য প্রচার চালায়।এদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করতে হবে।

এছাড়া দাবী জানানো হয়,আমদানিকৃত সিগারেটের উপর জাতীয় বাজেটে টেক্স এবং খুচরা বাজারে মূল্য বাড়ানোর জন্য।তিনি আরও বলেন, ধূমপানমুক্ত বাংলাদেশ গড়তে হলে সচেতনতা বাড়াতে হবে। বর্তমান প্রজন্মের সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য ধূমপান পরিহারের বিকল্প নাই।

বরিশাল সিটি কর্পোরেশনের সংরক্ষিত কাউন্সিলর কহিনুর বেগম’র সভাপতিত্বে এসময় আলোচনায় অংশ নেয় বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক স্বপন খন্দকার,সাংবাদিক কাজী মকবুল হোসেন,মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ,উন্নয়ন সংগঠক মোঃ জাকির হোসেন তালুকদার,মোঃ শাহ্ জালাল সহ অন্যান্যরা।

Top