বরিশাল নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমন শীল (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বরিশাল নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমন শীল (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।


পাখি আক্তার:বরিশাল নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমন শীল (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।রোববার (১৪ জুলাই) দিনগত রাতে নগরের সদর রোড এলাকার বেলভিউ মেডিক্যাল সার্ভিস নামে একটি ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। সুমন ভোলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা বলে জানিয়েছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের ওয়ার্ড মাস্টার মশিউর রহমান ফিরদাউস।

মৃত যুবকের মা দিপালী রানী শীল জানান,রোববার ভোলা থেকে তার চিকিৎসা করানোর জন্য বরিশাল নগরের বেলভিউ মেডিক্যাল সার্ভিসে চিকিৎসকের চেম্বারে আসে সুমন।রাতে পরীক্ষা-নিরীক্ষার পর রিপোর্ট দেখানোর জন্য চিকিৎসকের জন্য চেম্বারের সামনে অপেক্ষায় ছিলেন তারা। এ সময় সুমনের শিশু সন্তান দুষ্টুমি শুরু করলে তাকে শান্ত করতে সামনের দিকে এগিয়ে যায় সুমন।

এ সময় লোহার একটি ক্লপসিবল গেটে হাত লাগা মাত্রই সুমন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। ক্লপসিবল গেটটি আগে থেকে বিদ্যুতায়িত ছিল। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১টার দিকে তার মৃত্যু হয়।এ বিষয়ে সংশ্লিষ্ট ডায়াগনস্টিক সেন্টারের কারো বক্তব্য পাওয়া না যায়নি। তবে কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন বলেন, ঘটনাটি শুনেছি। বিষয়টি খোঁজ-খবর নিয়ে দেখা হচ্ছে।

Top