কাশিপুরে ভূমিদস্যুদের অত্যাচারে ফেরারি জীবন মুক্তিযোদ্ধা পরিবারের - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

কাশিপুরে ভূমিদস্যুদের অত্যাচারে ফেরারি জীবন মুক্তিযোদ্ধা পরিবারের


নিজস্ব প্রতিবেদক:বরিশাল কাশিপুরে কোটি টাকার সম্পত্তির লোভে শহীদ মুক্তিযোদ্ধা মোজাফর আলীর স্ত্রী-কন্যা সন্তানদের পিটিয়ে বাড়ি ছাড়া করেছে ৩০ নং ওয়ার্ড’র মহিলা কাউন্সিলর বাহিনী। দখলে নিয়েছে প্রায় আড়াই একর সম্পত্তি। বাড়ি ছাড়া হয়ে ফেরারি জীবন যাপন করছেন ওই শহীদ পরিবার।প্রশাসন ও স্থানীয় শালিস মিমাংসার মাধ্যমেও বাড়িতে ফিরতে পারছে না নিরীহ পরিবারটি। হুমকি দেওয়া হচ্ছে আগুনে পুড়িয়ে মারার। সংরক্ষতি মহিলা কাউন্সিলর রাশিদা পারভীন,স্বামি শাহজাহান ও তার ভাই বাদশাহ ছাড়াও একই এলাকার কেরামত আলী, রাজিব ও আরিফ ওই দখল সন্ত্রাসের নেতৃত্ব দিচ্ছেন। উপায়ন্ত না পেয়ে শহীদ মুক্তিযোদ্ধা মোজাফফার’র স্ত্রী আছিয়া বেগম বরিশাল মেট্রো পুলিশ কমিশনার,জেলা প্রশাসক ও স্বামীর কর্মস্থল বর্ডার গার্ড মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

মোজাফফর এর বড় সন্তান আলাউদ্দীন জানান,তার বাবা বর্ডার গার্ডের হাবিলদার মোজাফফর আলী স্বাধীনতা যুদ্ধে মারা যায়। কাশিপুর ৩০ নং ওয়ার্ডেও গনপাড়ায় জে এল-১২ নং মৌজায় বিভিন্ন দাগে ২ একর ৩১ শতাংশ জমি রয়েছে। সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাশিদা পারভিনের স্বামী শাহজাহান ভুয়া রেকর্ডে ভোগ দখল নেয়। বিষয়টি নিয়ে মামলার রায়ও আশে মুক্তিযোদ্ধার পক্ষে। কিন্তু এখোনো ভোগ দখলে যেতে পারেনি।

বরং বসত ভিটা থেকেও পিটিয়ে হামলা করে তাড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই মুক্তিযোদ্ধা সন্তান আলাউদ্দীন। একই সাথে বাড়িতে ঢুকলে তাদের পুড়িয়ে মেরে ফেলা হবে বলে হুমকি দিচ্ছে। এ বিষয়ে ভূমিদস্যু হিসাবে পরিচিত শাহজাহান জানান,ওই জমি তাদের তাই তারা দখলে নিয়েছে। তবে কাগজপত্রের বিষয়ে সঠিক কোন তথ্য দিতে পারেনি।

Top