মেয়র অথবা নেতা হওয়ার পিছনে ৫০ ভাগ কৃতিত্ব সাংবাদিকদের। - Alokitobarta
আজ : বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়োগ-পদোন্নতিতে সব সিটির ক্ষমতা কমল মিথ্যা তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্ত, তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি এনসিপির ঋণের টাকায় বড় প্রকল্প ব্যাংক খাত সংস্কারে শিল্পে আজ থেকে গ্যাস বিদ্যুৎ আগের অবস্থায় সবার আগে বিদ্যুৎ-জ্বালানি,সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থমকে ঢাকা-দিল্লি সম্পর্ক,পথের কাঁটা হাসিনা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্... তফসিল ঘোষণার আগে আইন সংশোধন নিয়ে অনিশ্চয়তা এনসিপি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এম. আনোয়ার হোসেন সিকদার চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি

মেয়র অথবা নেতা হওয়ার পিছনে ৫০ ভাগ কৃতিত্ব সাংবাদিকদের।


পাখি আক্তার:বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন, আমার বর্তমান অবস্থা অর্থাৎ মেয়র অথবা নেতা হওয়ার পিছনে ৫০ ভাগ কৃতিত্ব সাংবাদিকদের।সকল সাংবাদিকরাই আমাকে সহযোগিতা করেছেন,মেয়র অথবা নেতা হওয়ার জন্য। আমি ভাল কাজ করলে সাংবাদিকরা সুন্দর করে সবাইকে জানিয়ে দেন আবার আমি ভুল করলেও তাদের লেখনীর মাধ্যমে আমাকে সতর্ক করেন। আমি মেয়র হবার পিছনে সাংবাদিকদের ৫০ ভাগ কৃতিত্ব¡ আছে এটা আমি স্বীকার করি এবং ভবিষ্যতেও করবো।

মঙ্গলবার বিকেলে বরিশাল সিটি কর্পোরেশনের অ্যানেক্স ভবনের ৪র্থ তলার সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এসব কথা বলেন।তিনি আরও বলেন,সাংবাদিক ও রাজনীতিবিদরাই দেশ ও সমাজ গঠনে মুখ্য ভূমিকা পালন করেন।আমি বলবো আপনারা আমার কাজে সহযোগিতা করুন।আমার ভাল কাজে উৎসাহ ও মন্দকাজ থেকে বিরত থাকার পরামর্শ দেন।

সাদিক বলেন,প্রচলিত বিধি অনুযায়ী সিটি কর্পোরেশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। এক্ষেত্রে কারো দলীয় পরিচয় বিবেচনা করা হবেনা। নগরবাসীকে কোন বিভ্রান্তিকর তথ্যে বিচলিত না হওয়ার আহবান জানান।একটি সুন্দর আগামীর বরিশাল গড়তে পূর্বের ন্যায় সাংবাদিকদের সহযোগিতার আহবান জানান তিনি।এসময় সকলের জ্ঞাতার্থে তিনি একটি বার্তা জানিয়ে দেন বরিশাল সিটি কর্পোরেশন কোন অন্যায় ও অনিয়মের সাথে কখনো আপোষ করবেনা।
মতবিনিয়ম সভায় বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়রসহ বরিশালের সর্বস্তরের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Top