ছাত্রদল আয়োজিত বিক্ষোভ মিছিলে পুলিশের বাধায় পন্ড হয়েগেছে। - Alokitobarta
আজ : বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়োগ-পদোন্নতিতে সব সিটির ক্ষমতা কমল মিথ্যা তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্ত, তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি এনসিপির ঋণের টাকায় বড় প্রকল্প ব্যাংক খাত সংস্কারে শিল্পে আজ থেকে গ্যাস বিদ্যুৎ আগের অবস্থায় সবার আগে বিদ্যুৎ-জ্বালানি,সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থমকে ঢাকা-দিল্লি সম্পর্ক,পথের কাঁটা হাসিনা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্... তফসিল ঘোষণার আগে আইন সংশোধন নিয়ে অনিশ্চয়তা এনসিপি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এম. আনোয়ার হোসেন সিকদার চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি

ছাত্রদল আয়োজিত বিক্ষোভ মিছিলে পুলিশের বাধায় পন্ড হয়েগেছে।


পাখি আক্তার:ছাত্রলীগের বর্বরোচিত নির্মম নির্যাতনে নিহত বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবরার ফাহাদের হত্যাকরীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বরিশাল মহানগর ছাত্রদল আয়োজিত বিক্ষোভ মিছিলে পুলিশের বাধায় পন্ড হয়েগেছে।

আজ বুধবার বেলা ১১ টায় সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয় থেকে বরিশাল মহানগর ছাত্রদল এক বিক্ষোভ মিছিল বেড় করার চেষ্টা করা হলে পূর্ব থেকে সেখানে থাকা একদল কোতয়ালী মডেল থানা পুলিশ তাদেরকে বাধা প্রধান করে আটকে দেয়।এসময় কিছু সময় ধাক্কাধাক্কি হওয়ার পর ছাত্রনেতারা বসে পড়ে বিক্ষোভ প্রদর্শন করে।

এর পূর্বে দলীয় কার্যালয়ের সামনে মহানগর ছাত্রদল সভাপতি রেজাউল কবীর রনির সভাপতিত্বে হত্যাকরীদের বিচারের দাবী জানিয়ে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাধারন সম্পাদক হুমাউন কবীর, সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম তরিক,এনামুল হক তছলিম,মাহমুদ তাজিল,আসাদ হাওলাদার,মঞ্জরুল ইসলাম শাওন,ইলিয়াস ও মহিউদ্দিন প্রমুখ।

Top