বরিশাল র‌্যাব-৮ এর সদস্যদের আলাদা অভিযানে পাঁচজনকে আটক করা হয়েছে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বরিশাল র‌্যাব-৮ এর সদস্যদের আলাদা অভিযানে পাঁচজনকে আটক করা হয়েছে।


রফিকুল ইসলাম:বরিশাল র‌্যাব-৮ এর সদস্যদের আলাদা অভিযানে পাঁচজনকে আটক করা হয়েছে।পাশাপাশি এদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ইয়াবা ও গাঁজা।
বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুর ১২টায় র‌্যাবের পাঠানো সংবাদবিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলার আগৈলঝাড়া থানার উত্তর বারপাইকা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ঢাকার কেরানীগঞ্জ থানার বালুরচর এলাকার মো. মানিক হাওলাদার (৩২), আগৈলঝাড়ার থানার বারপাইকা এলাকার বিকাশ মন্ডল (২৭) ও কাঠিয়া এলাকার নয়ন হালদার (২২) এবং বরিশালের উজিরপুর থানার দক্ষিণ সাতলা এলাকার রঞ্জন রায়কে (২২) আটক করা হয়।

এসময় তাদের তল্লাশি করে মোট ২৩২ পিস ইয়াবা ও এক কেজি ২৫৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মো. অলিউর রহমান বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

এদিকে সোমবার দিনগত রাতে র‌্যাবের অপর এক সংবাদবিজ্ঞতিতে জানানো হয়, বরিশালের বাকেরগঞ্জে অভিযান চালিয়ে ১শ পিস ইয়াবাসহ মো. মামুন হাওলাদার (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।আটক মো. মামুন হাওলাদার বাকেরগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের রুস্তম আলী হাওলাদারের ছেলে মো. মামুন হাওলাদার।র‌্যাব জানায়, অভিযানের বিষয়টি টের পেয়ে মামুন পালানোর চেষ্টা করেন। এসময় তাকে ধরে পালানোর কারণ জিজ্ঞেস করলে তিনি এলোমেলো কথা বললে র‌্যাব সদস্যদের সন্দেহ হয়। একপর্যায়ে তার সঙ্গে থাকা মোটরসাইকেলের সিটের নিচে ১ শ পিস ইয়াবা মেলে।এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় র‌্যাব-৮ এর সিপিএসসির ডিএডি মো. আমজাদ হোসেন বাদী হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন।

Top