বরিশালের হিজলা মাদক বিক্রেতা মাছুম হাওলাদার আটক করেছে পুলিশ। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালের হিজলা মাদক বিক্রেতা মাছুম হাওলাদার আটক করেছে পুলিশ।


রফিকুল ইসলাম:বরিশালের হিজলা মাদক বিক্রেতা মাছুম হাওলাদার আটক করেছে পুলিশ।শুক্রবার(৪ অক্টোবর)উপজেলার মাউলতলা স্কুলের সামনে থেকে রাত ১০টার দিকে মো:মাছুম হাওলাদারকে ১০ পিচ ইয়াবা সহ আটক করা হয়েছে।আটককৃতরা হলো-কাজিরহাট থানা আন্দারমানিক ইউনিয়নের -পুবং ভংগা ওয়ার্ডের আবদুল মন্নান হাওলাদারের ছেলে মো: মাছুম হাওলাদারকে (২৮)।পুলিশ জানায়, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রির সময় হিজলা থানার পুলিশ এসআই ফারুক হোসেন খান, এস আই মিলন,এএসআই নাসির মিয়া এর নেতৃত্বে একটি পুলিশ টিম মাউলতলা স্কুলের সামনে থেকে আটক করেন। এসময় তার কাছ থেকে ১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

হিজলা থানার অফিসার ইনচার্জ অসীম কুমার সিকদার বলেন,আমরা অভিযান চালিয়ে ১০পিচ ইয়াবাসহ মাদক বিক্রেতাকে আটক করেছি। ২০১৮ মাদকদ্রব্য নিয়ন্তন আইনের ৩৬(১)ধারা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে।

Top