বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে।যা আগামী ২০২৫ সালের মধ্যে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে।যা আগামী ২০২৫ সালের মধ্যে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ।


পাখি আক্তার:বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন,বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে।যা আগামী ২০২৫ সালের মধ্যে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ। কিন্তু কতিপয় রাজনৈতিক নেতারা ক্ষমতার অপব্যাবহার করে দুর্নীতি লুটের মাধ্যমে বিশাল সম্পদের মালিক হয়েছে। দূর্ণীতি দূর্বৃত্তায়ন ও অস্প্রদায়িকতা অবসানে ১৪ দলের কর্মসূচীর বিপরীতটাই ঘটেছে এ যাবৎকাল।তিনি আরো বলেন,রাজনীতিবিদদের হাতে এখন আর রাজনীতি নেই। রাজনীতি দখল করে নিয়েছে দূর্বৃত্তরা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেয়া সাম্প্রতিক অসাদু দূর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযান জনমনে আশার সঞ্চার করেছে। এ অভিযান সফল করতে এক যৌক্তিক পরিনতির দিকে যেতে হবে। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন আপনার চারপাশে যারা রয়েছে তাদের মধ্যে কিছু নেতারা শেয়ার বাজারে সাথে দুর্নীতি করেছে ও ব্যাংক কেলেংকারি সাথে যারা জড়িত।

রোববার সকাল ১১টার দিকে বাবুগঞ্জ উপজেলা অডিটরিয়াম চত্বরে ওয়ার্কার্স পার্টির সম্মেলনে তিনি এ সব কথা বলেন।পার্টির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন গত ১০ বছরে ওয়ার্কার্স পার্টির বিস্তৃতি ঘটেছে। কিন্তু রাজনৈতিক মানকে উন্নতি না করতে পারলে পার্টির এই বিস্তৃতিকে কাজে লাগানো যাবে না। মেনন পার্টির সকল নেতাকর্মীদের জনগণের বিভিন্ন অংশের মধ্যে দৃঢ় সংগঠন গড়ে তোলার আহবান জানান।
বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি টিএম শাহজাহান তালুকদারের সভাপতিত্বে ও জাতীয় কৃষক সমিতির বাবুগঞ্জ উপজেলা সভাপতি অধ্যাপক গোলাম হোসেন, ও কেন্দ্রীয় যুব মৈত্রীর নেতা শাহিন হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য আব্দুল খালেক, বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু,সাধারন সস্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট শেখ মোঃ টিপু সুলতান, অধ্যক্ষ আব্দুল মোতালেব হাওলাদার, ইউপি চেয়ারম্যান আনিচুর রহমান সবুজ,ছাত্র মৈত্রির কেন্দ্রীয় সহ সভাপতি সুজন আহমেদ প্রমূখ।

Top