বরিশাল শিক্ষা বোর্ডের দুই কর্মচারীকে এইচএসসি পরীক্ষার উচ্চতর গণিতে ফল জালিয়াতি - Alokitobarta
আজ : বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়োগ-পদোন্নতিতে সব সিটির ক্ষমতা কমল মিথ্যা তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্ত, তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি এনসিপির ঋণের টাকায় বড় প্রকল্প ব্যাংক খাত সংস্কারে শিল্পে আজ থেকে গ্যাস বিদ্যুৎ আগের অবস্থায় সবার আগে বিদ্যুৎ-জ্বালানি,সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থমকে ঢাকা-দিল্লি সম্পর্ক,পথের কাঁটা হাসিনা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্... তফসিল ঘোষণার আগে আইন সংশোধন নিয়ে অনিশ্চয়তা এনসিপি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এম. আনোয়ার হোসেন সিকদার চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি

বরিশাল শিক্ষা বোর্ডের দুই কর্মচারীকে এইচএসসি পরীক্ষার উচ্চতর গণিতে ফল জালিয়াতি


পাখি আক্তার:বরিশাল শিক্ষা বোর্ডের দুই কর্মচারীকে এইচএসসি পরীক্ষার উচ্চতর গণিতে ফল জালিয়াতির অভিযোগে স্থায়ী বরখাস্ত করা হয়েছে। এবং দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়।স্থায়ী বরখাস্ত হওয়া দুই কর্মচারী হলেন চেয়ারম্যানের কার্যালয়ে দায়িত্বে থাকা নিতাই চন্দ ও অফিস সহকারী শংকর দাস। সাময়িক বরখাস্ত করা হয়েছে দুই অফিস সহকারী গোবিন্দ চন্দ্র পাল ও মনিরুল ইসলামকে।

তদন্ত কমিটির আহ্বায়ক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালক মোয়াজ্জেম হোসেন বলেন,আমরা চেয়েছিলাম অপরাধীদের আটক করার পর তাদের বিরুদ্ধে দাপ্তরিক ব্যবস্থা নেওয়া হোক।কিন্তু বোর্ড কর্তৃপক্ষ আগেই দুজনকে সাময়িক বরখাস্ত করে। এতে করে অপরাধীরা পালিয়ে যাওয়ার সুযোগ পায়।উল্লেখ্য,গত ১৭ জুলাই প্রকাশিত এইচএসসির ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডের ১৮ শিক্ষার্থীর উচ্চতর গণিত বিষয়ে জালিয়াতি ধরা পড়ে।বোর্ড কর্তৃপক্ষ প্রথমে ঘটনার জন্য কেবল‘রেকর্ড সাপ্লায়ার’গোবিন্দ চন্দ্র পালকে সাময়িক বরখাস্ত করে।কিন্তু তদন্তে আরো তিনজনের সম্পৃক্ততা পাওয়া যায়।

Top