কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঘরে ঘরে চলছে সনাতন ধর্মালম্বীদের বড় উৎসব দুর্গাপূজা। - Alokitobarta
আজ : বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়োগ-পদোন্নতিতে সব সিটির ক্ষমতা কমল মিথ্যা তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্ত, তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি এনসিপির ঋণের টাকায় বড় প্রকল্প ব্যাংক খাত সংস্কারে শিল্পে আজ থেকে গ্যাস বিদ্যুৎ আগের অবস্থায় সবার আগে বিদ্যুৎ-জ্বালানি,সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থমকে ঢাকা-দিল্লি সম্পর্ক,পথের কাঁটা হাসিনা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্... তফসিল ঘোষণার আগে আইন সংশোধন নিয়ে অনিশ্চয়তা এনসিপি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এম. আনোয়ার হোসেন সিকদার চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঘরে ঘরে চলছে সনাতন ধর্মালম্বীদের বড় উৎসব দুর্গাপূজা।


পাখি আক্তার:কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঘরে ঘরে চলছে সনাতন ধর্মালম্বীদের বড় উৎসব দুর্গাপূজা।গত ০৪ অক্টোবর মহাষষ্ঠী পূজা থেকে মন্ডপে মন্ডপে বেঁজে উঠেছে ঢাকঢোল আর কাঁসার শব্দ।আগামী পাঁচ দিনের উৎসবের পর ০৮ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে ঘটবে এর সমাপ্তি।তবে আনুষ্ঠানিক ভাবে মহালয়ার দিন থেকে দেবীর আগমনী উৎসব শুরু হয়।বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখা যায়, কাদা-মাটি, বাঁশ, খড়, সুতলি দিয়ে শৈল্পিক ছোঁয়ায় তিলতিল করে গড়ে তোলা প্রতিমার গায়ে রং তুলির ছোঁয়ায় রাঙানো পূজা মন্ডপ। লাল নীল বাতির আলোয়ে আলোকিত মন্ডপে চলছে বহুরুপী আয়োজন।

বাবুগঞ্জ উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি বাবু পরিতোষ চন্দ্র পাল বলেন, বাবুগঞ্জ উপজেলার এ বছর ২৩ টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা পূজা উৎযাপন পরিষদের পক্ষ থেকে সকল মন্ডপে সর্বাধিক সহযোগিতা করা হবে।বাবুগঞ্জ থানার ওসি মোঃ মিজানুর রহমান বলেন ,হিন্দু সম্প্রদায়ের সব থেকে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গা পূজা।এই দুর্গা পূজায় যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে থানা পুলিশের পাশাপাশি থাকবে আনসার ও গ্রাম পুলিশ সেচ্ছাসেবী সদস্য।তিনি বলেন,সকল ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বাবুগঞ্জ থানা পুলিশ তৎপর। আমি আশা করি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না।

Top